Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্যাংস্টারদের হাতে 'কিডন্যাপ' রুক্মিণী, বাঁচাতে ময়দানে নামলেন দেব

দ্য ওয়াল ব্যুরো: নিজের ভালোবাসার জন্য কতদূর যেতে পারবেন আপনি? ভালোবাসার দিনে ফ্যানদের উদ্দেশে এই প্রশ্নই ছুড়ে দিলেন টলিউড অভিনেতা দেব। ভ্যালেন্টানস ডে-তেই রিলিজ হলো তাঁর আগামী ছবি 'কিডন্যাপ'-এর টিজার। রাজা চন্দর পরিচালনায় এবং সুরিন্দর ফিল্

গ্যাংস্টারদের হাতে 'কিডন্যাপ' রুক্মিণী, বাঁচাতে ময়দানে নামলেন দেব

শেষ আপডেট: 14 February 2019 08:21

দ্য ওয়াল ব্যুরো: নিজের ভালোবাসার জন্য কতদূর যেতে পারবেন আপনি? ভালোবাসার দিনে ফ্যানদের উদ্দেশে এই প্রশ্নই ছুড়ে দিলেন টলিউড অভিনেতা দেব। ভ্যালেন্টানস ডে-তেই রিলিজ হলো তাঁর আগামী ছবি 'কিডন্যাপ'-এর টিজার। রাজা চন্দর পরিচালনায় এবং সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ছবিতে দেবের নায়িকা রুক্মিণী। শুরুটা হয়েছিল রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’ দিয়ে। তারপর কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ককপিট’। আর এ বার রাজা চন্দ। এই নিয়ে তৃতীয় বার বিগ স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে দেব-রুক্মিণীকে। শ্যুটিং শুরু হয়েছিল ২০১৮ সালের নভেম্বরেই। সে সময় টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন রুক্মিণী। যেখানে দেখা গিয়েছিল বন্দুকের নল থেকে বেরোচ্ছে গুলি। চিড়ে দিচ্ছে উড়তে থাকা একটা গোলাপের পাপড়িকে। চারদিকে ছড়িয়ে পড়ছে রক্ত। আর শেষ শটে বন্দুকের উপর রাখা ছিল একটা তাজা লাল গোলাপ। এই ভিডিও দেখে দর্শকরা আন্দাজ করে নিয়েছিলেন পর্দায় এ বার কোনও থ্রিলার দেখাতে চলেছেন পরিচালক রাজা চন্দ। যে গল্পে রয়েছে প্রেম এবং ঘৃণা দুইয়েরই ছোঁয়া। সঙ্গীত পরিচালনায় রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। চলতি বছর ঈদেই মুক্তি পাবে দেবের নতুন থ্রিলার 'কিডন্যাপ'। এই সিনেমায় একজন ডিজে'র চরিত্রে অভিনয় করেছেন দেব। না দীপ। আর রুক্মিণী অভিনয় করছেন একজন চিত্র সাংবাদিকের চরিত্রে। একটি ডিস্কে গিয়ে আলাপ হয় এই দু'জনের। সেই ডিস্কে চলত নানা রকমের অসামাজিক কাজ। আর সেই সব কাজের ছবি তুলতে গিয়েই গ্যাংস্টারদের নজরে পড়ে যান রুক্মিণী। হয়ে যান কিডন্যাপ। বান্ধবীকে উদ্ধার করতেই ময়দানে নামেন দেব। টিজারেই ঝলক মিলেছে ছবির পাওয়া প্যাক্ট অ্যাকশন সিনের। বোঝাই যাচ্ছে এই ছবিতে একদম মাচো অ্যাকশন হিরোর লুকেই দেখা মিলবে দেবের। সঙ্গে রয়েছে দুর্দান্ত শ্যুটিং লোকেশন। দেখুন টিজার। https://youtu.be/9XwiLVTXFKU

```