বন্দুক-গুলি-গোলাপ-রক্ত! নতুন থ্রিলারে পর্দায় ফের দেব-রুক্মিণী জুটি
দ্য ওয়াল ব্যুরো: বড় পর্দায় ফের জুটি বাঁধছেন দেব-রুক্মিণী। সৌজন্যে সুরিন্দর ফিল্মস। রাজা চন্দের পরিচালনায় এ বার একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। তবে ছবির নাম এখনও প্রকাশ্যে আনেননি পরিচালক। শুরুটা হয়
শেষ আপডেট: 15 November 2018 13:28
দ্য ওয়াল ব্যুরো: বড় পর্দায় ফের জুটি বাঁধছেন দেব-রুক্মিণী। সৌজন্যে সুরিন্দর ফিল্মস। রাজা চন্দের পরিচালনায় এ বার একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। তবে ছবির নাম এখনও প্রকাশ্যে আনেননি পরিচালক। শুরুটা হয়েছিল রাজ চক্রবর্তীর 'চ্যাম্প' দিয়ে। তারপর কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ককপিট'। আর এ বার রাজা চন্দ। এই নিয়ে তৃতীয় বার বিগ স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে দেব-রুক্মিণীকে। জুটির ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।
টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন রুক্মিণী মৈত্র। যেখানে দেখা যাচ্ছে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ভিডিওতে দেখা গিয়েছে একটি বন্দুকের নল থেকে বেরোচ্ছে গুলি। চিড়ে দিচ্ছে উড়তে থাকা একটা গোলাপের পাপড়িকে। চারদিকে ছড়িয়ে পড়ছে রক্ত। ভিডিও শেষ শটে দেখা যাবে একটি বন্দুকের উপর রাখা রয়েছে একটা তাজা লাল গোলাপ।
https://twitter.com/RukminiMaitra/status/1062959047568175104
রুক্মিণীর শেয়ার করা এই ভিডিও দেখে দর্শকরা আন্দাজ করে নিয়েছেন পর্দায় এ বার কোনও থ্রিলার দেখাতে চলেছেন পরিচালক রাজা চন্দ। যে গল্পে রয়েছে প্রেম এবং ঘৃণা দুইয়েরই ছোঁয়া। সঙ্গীত পরিচালনায় রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। আগামী বছর অর্থাৎ ২০১৯-এ মুক্তি পাবে এই ছবি। কিছু দিন আগেই 'গার্লফ্রেন্ড' ছবির কাজ শেষ করেছেন রাজা। রিলিজও হয়ে গিয়েছে সেই ছবি। এ বার পরিচালক হাত দিলেন এক থ্রিলারে।
প্রথম দিনের শ্যুটিং সেট থেকে ছবি শেয়ার করেছেন দেবও। রাজা চন্দর সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। লিখেছেন, শ্যুটিং সেটের প্রথম ছবি। টাইটেল এখনও আনটাইটেলড।
https://twitter.com/idevadhikari/status/1063010337358778368