Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লেক কোমোয় ছাতার আড়ালে দীপবীর, ক্যামেরার নজর এড়াতে হবে তো!

দ্য ওয়াল ব্যুরো: কোঙ্কনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে দীপিকা-রণবীরের। আজ সিন্ধি মতে বিয়ের আসর বসবে লেক কোমো-র ভিলা দেল বলবিয়েনেল্লো-তে। বিয়ের আসরে যাওয়ার আগেই প্রকাশ্যে এলো নবদম্পতির একটি ভিডিও। হাজার নিরাপত্তা থাকা সত্ত্বেও অতন্দ্র প্রহরীদের ঘের

লেক কোমোয় ছাতার আড়ালে দীপবীর, ক্যামেরার নজর এড়াতে হবে তো!

শেষ আপডেট: 15 November 2018 11:32

দ্য ওয়াল ব্যুরো: কোঙ্কনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে দীপিকা-রণবীরের। আজ সিন্ধি মতে বিয়ের আসর বসবে লেক কোমো-র ভিলা দেল বলবিয়েনেল্লো-তে। বিয়ের আসরে যাওয়ার আগেই প্রকাশ্যে এলো নবদম্পতির একটি ভিডিও। হাজার নিরাপত্তা থাকা সত্ত্বেও অতন্দ্র প্রহরীদের ঘেরাটোপ পেরিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েই গেল দীপবীর জুটির ছবি। সংবাদ সংস্থা এএনআই প্রকাশ করেছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে দীপিকা এবং রণবীর হেঁটে যাচ্ছেন বিয়ের আসরের দিকে। ছবি খুব স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে যে এ ছবি দীপবীর জুটিরই। দীপিকার পরনে রয়েছে কমলা এবং সোনালি কম্বিনেশনের পোশাক। আর রণবীরের পোশাকের রঙ অফ-হোয়াইট। অন্তত প্রকাশ্যে আসা ভিডিও থেকে বোঝা গিয়েছে তেমনটাই। ক্যামেরার নজর এড়াতে কালো ছাতায় নিজেদের আড়াল করেছেন এই তারকা জুটি। তবে নিজেদের যতই আড়াল করার চেষ্টা করুন, পাপারাৎজি কিন্তু ঠিক খুঁজে নিয়েছে এই তারকা জুটিকে। দীপিকা এবং রণবীরের আগে-পিছে হাঁটতে দেখে গিয়েছে পাড়ুকোন এবং সিং পরিবারের সদস্যদেরও। https://twitter.com/ANI/status/1062741862254026752 ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য দীপবীর অনেক আগেই বেছে নিয়েছিলেন সুদূর ইতালিকে। অনেকে অবশ্য বলেছিলেন এটা কেবল বিরাট-অনুষ্কা জুটিকে নকল করা ছাড়া আর কিছুই নয়। তবে দীপিকা-রণবীরের ঘনিষ্ঠরা জানিয়েছেন, ইতালি বরাবরই দুই তারকার অন্যতম পছন্দের জায়গা। তাই জীবনের বিশেষ মুহূর্ত সেখানেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। তবে বিয়ের প্রথম থেকেই ছিল রাখঢাক। একেবারেই একান্তে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে চেয়েছিলেন দীপবীর। সেই মতোই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল দীপিকা-রণবীরের ওয়েডিং ডেস্টিনেশন। হাতেগোনা ঘনিষ্ঠরা ছাড়া নিমন্ত্রিতও ছিলেন না কেই। এমনকী ফোনের ক্যামেরায় স্টিকার লাগিয়ে বিয়ের আসরে উপস্থিত হতে হয়েছে আগত অতিথিদের। উদ্দেশ্য একটাই ভিলা দেল বলবিয়েনেল্লো থেকে যেন দীপিকা-রণবীরের বিয়ের কোনও ছবি বাইরে না আসে। তারকা জুটির অনুরোধ মেনে নিয়েছিলেন নিমন্ত্রিতরাও। সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করেননি কেউই। কিন্তু দীপিকা-রণবীরের বিয়ে বলে কথা। সারা বিশ্বের মিডিয়ার নজর ছিল সেই দিকেই। তাই একটু সুযোগ পেতেই ঝলসে উঠেছিল ক্যামেরার ফ্ল্যাশ। ঝটপট লেন্সবন্দি হয়ে গিয়েছেন তারকা জুটি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```