Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনামুক্ত অমিতাভ, বাড়ি ফিরছেন বিগ বি, টুইট করে জানালেন অভিষেক

দ্য ওয়াল ব্যুরো: করোনামুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর সাম্প্রতিক কোভিড টেস্টের রিপোর্ট এসেছে নেগেটিভ। অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরছেন বিগ বি। রবিবার বিকেলে টুইট করে এ কথা জানিয়েছেন অভিষেক বচ্চন। তিনি লিখেছেন, "বাবার রিপোর্ট নেগেট

করোনামুক্ত অমিতাভ, বাড়ি ফিরছেন বিগ বি, টুইট করে জানালেন অভিষেক

শেষ আপডেট: 2 August 2020 12:06

দ্য ওয়াল ব্যুরো: করোনামুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর সাম্প্রতিক কোভিড টেস্টের রিপোর্ট এসেছে নেগেটিভ। অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরছেন বিগ বি। রবিবার বিকেলে টুইট করে এ কথা জানিয়েছেন অভিষেক বচ্চন। তিনি লিখেছেন, "বাবার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে। এখন বাড়িতেই থাকবেন বাবা। আপনাদের প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ।" https://twitter.com/juniorbachchan/status/1289882915598295040?s=08 অভিষেকের সাম্প্রতিক কোভিড টেস্টের রিপোর্ট অবশ্য পজিটিভই এসেছে। তাই আপাতত হাসপাতালেই থাকছেন তিনি। জুনিয়র বচ্চন টুইট করে জানিয়েছেন সে কথা। অভিষেক লিখেছেন, "দুর্ভাগ্যবশত আমার এখনও কিছু শারীরিক সমস্যা থাকায় এবং কোভিড রিপোর্ট পজিটিভ আসায় আমায় হাসপাতালে থাকতে হবে। আমার পরিবারের জন্য লাগাতার প্রার্থনা করার জন্য এবং শুভেচ্ছা পাঠানোর জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ। করোনাকে জয় করে আরও সুস্থ ভাবে ফিরে আসব আমি। প্রমিস..."। https://twitter.com/juniorbachchan/status/1289884224162430976?s=08 নিজের সুস্থতার খবর টুইট করে জানিয়েছেন স্বয়ং অমিতাভ। বিগ বি লিখেছেন, "কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছুটি পাচ্ছি। এ বার বাড়ি যাবো। ঈশ্বরের ইচ্ছে, মা-বাবার আশীর্বাদ, আমার প্রিয়জন, বন্ধুবান্ধব এবং ভক্তদের বর্ধিত পরিবারের আশীর্বাদ-শুভেচ্ছা-ভালবাসা আর নানাবতী হাসপাতালের ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের অসামান্য শুশ্রুষা আমায় আজকের দিনটা দেখতে সাহায্য করেছে।" https://twitter.com/SrBachchan/status/1289889025474535425?s=19   গত ১১ জুলাই শনিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। সেদিন রাতে টুইট করে বিগ বি জানান তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এর খানিক্ষণ পরেই টুইট করেন অভিষেক। জুনিয়র বচ্চন জানান বাবার মতো করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও। শনিবার রাতেই বাবা-ছেলেকে ভর্তি করা হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। অমিতাভ এবং অভিষেক করোনায় আক্রান্ত হওয়ার পর কোভিড টেস্ট হয় বচ্চন পরিবারের বাকি সদস্যদের। জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এলেও রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বর্য এবং আরাধ্যার। প্রাথমিক ভাবে অবশ্য তাঁরা বাড়িতেই ছিলেন। তবে পরবর্তী সময়ে মৃদু উপসর্গ দেখা দেওয়ায় নানাবতী হাসপাতালেই ভর্তি হন ঐশ্বর্য এবং আরাধ্যা। ১০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে ঐশ্বর্য এবং আরাধ্যার। গত ২৭ জুলাই নানাবতী হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এই খবরও টুইট করে জানিয়েছিলেন অভিষেকই। জুনিয়র বচ্চন সেসময় লিখেছিলেন, “আপনাদের সকলের প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আরাধ্যা এবং ঐশ্বর্যর রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ওদের। ওরা এখন বাড়িতে থাকবে। আমি আর বাবা ডাক্তারদের পরামর্শে হাসপাতালেই থাকছি।” https://twitter.com/juniorbachchan/status/1287697590000132103?s=19 এ বার হাসপাতালে ভর্তি ২৩ দিনের মাথায় বাড়ি ফিরছেন বিগ বি।

```