Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মীয় ভাবাবেগে আঘাত, অভিযোগ দায়ের 'টিম মনমর্জিয়া'র বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ থেকে যেন বেরিয়ে আসতে পারছে না বলিউড। বছর খানেক আগে 'পদ্মাবতী' নিয়ে বিক্ষোভের জেরে ছবির নাম পর্যন্ত বদলে 'পদ্মাবত' করতে হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে। আর এ বার শিখ সম্প্রদায়ের রোষের মু

ধর্মীয় ভাবাবেগে আঘাত, অভিযোগ দায়ের 'টিম মনমর্জিয়া'র বিরুদ্ধে

শেষ আপডেট: 20 September 2018 03:55

দ্য ওয়াল ব্যুরো: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ থেকে যেন বেরিয়ে আসতে পারছে না বলিউড। বছর খানেক আগে 'পদ্মাবতী' নিয়ে বিক্ষোভের জেরে ছবির নাম পর্যন্ত বদলে 'পদ্মাবত' করতে হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে। আর এ বার শিখ সম্প্রদায়ের রোষের মুখে পরিচালক অনুরাগ কাশ্যপের ছবি 'মনমর্জিয়া'। শিখ সম্প্রদায়ের অভিযোগ ছবিতে এমন কিছু দৃশ্য রয়েছে যা শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে৷ অভিষেক বচ্চন, তাপসী পান্নু, ছবির পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুমকি দিয়েছে তারা। এই বিষয়ে সোমবার গুরুদ্বারা মঞ্জি সহিবে, আম্বালার শিখ সঙ্গত একটি বৈঠক ডেকেছিল৷ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, ছবিটি ব্যান করার অনুরোধ জানানো হবে৷ একাধিক সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের বাইরে প্রতিবাদও জানাতে পারেন তাঁরা, যদি তাঁদের অনুরোধ না শোনা হয়৷ ছবিতে অভিষেক এবং তাপসী পঞ্জাবী হয়েছেন৷ অভিযোগকারীদের বক্তব্য, কিছু দৃশ্যে অভিষেককে ধূমপান করতে দেখা যায় যা একেবারেই গ্রহণযোগ্য নয় শিখ সম্প্রদায়ের কাছে৷ এমনকি অভিষেক সঠিক ভাবে পাগড়িও খোলেননি, যা শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে৷ শিখ সম্প্রদায়ের হয়ে আইনজীবি আদিত্য শর্মা এবং হরপ্রীত সিং কাং ‘মনমর্জিয়া’ ছবির অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করে৷ যদিও এই বিষয়ে ছবির পরিচালক বা কলাকুশলীরা কোনও মন্তব্য করেননি। ছবিতে ভিকি কৌশল, তাপসী পান্নু ও অভিষেক বচ্চনের অভিনয়ের প্রশংসা করেছেন ফিল্ম সমালোচকরা। এখন দেখার এই বিরোধিতার কোনও প্রভাব ছবির উপর পড়ে কিনা।

```