Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ক্যানসারের বিরুদ্ধে হেরে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’, প্রয়াত চ্যাডউইক বোসম্যান

দ্য ওয়াল ব্যুরো: হলিউডের দুনিয়ায় তিনি পরিচিত ছিলেন ব্ল্যাক প্যান্থার নামে। মার্ভেল সিরিজের একের পর এক ছবিতে সুপার হিরোর চরিত্র করেছেন। একের পর এক যুদ্ধজয় করলেও ক্যানসার নামক শত্রুর কাছে হেরে গেলেন চ্যাডউইক বোসম্যান। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যু

ক্যানসারের বিরুদ্ধে হেরে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’, প্রয়াত চ্যাডউইক বোসম্যান

শেষ আপডেট: 29 August 2020 03:12

দ্য ওয়াল ব্যুরো: হলিউডের দুনিয়ায় তিনি পরিচিত ছিলেন ব্ল্যাক প্যান্থার নামে। মার্ভেল সিরিজের একের পর এক ছবিতে সুপার হিরোর চরিত্র করেছেন। একের পর এক যুদ্ধজয় করলেও ক্যানসার নামক শত্রুর কাছে হেরে গেলেন চ্যাডউইক বোসম্যান। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যু হল এই অভিনেতার। শুক্রবার লস এঞ্জেলসে নিজের বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার। কোলন ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্যরা অভিনেতার পাশেই ছিলেন বলে খবর। মার্ভেল সিরিজে ব্ল্যাক প্যান্থার হিসেবে জনপ্রিয়তার আগে জ্যাকি রবিনসন ও জেমস ব্রাউন নামের দুটি চরিত্রেও জনপ্রিয় হয়েছিলেন বোসম্যান। অভিনেতার মৃত্যুর পরে তাঁর পরিবারের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “চার বছর আগে কোলন ক্যানসার হয়েছিল বোসম্যানের। কিন্তু তারপরেও এত বছর ধরে অভিনয় করেছেন তিনি। সব কষ্ট সহ্য করে নিজের চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তুলতে কোনও খামতি রাখেননি বোসম্যান। আপনাদের সামনে এতগুলো চরিত্র তুলে ধরেছেন তিনি। একজন সত্যিকারের যোদ্ধাকে তাঁর ফ্যানেরা চিরকাল মনে রাখবেন। তিনি আমাদের মধ্যে সারাজীবন থেকে যাবেন।” পরিবার সূত্রে খবর, কোলন ক্যানসার হওয়ার পরে একাধিক বার অস্ত্রোপচার করতে হয়েছে বোসম্যানকে। কিন্তু তার মধ্যেই মার্শাল, ডিএ ৫ ব্লাডস, ব্ল্যাক বটম থেকে শুরু করে মার্ভেল সিরিজের একের পর এক ছবিতে অভিনয় করেছেন বোসম্যান। কেমোথেরাপির কষ্টও তাঁকে ক্যামেরার সামনে যাওয়া থেকে আটকাতে পারেনি। ব্ল্যাক প্যান্থার হিসেবে কিং ছালার চরিত্রে তাঁর অভিনয় সবার মনে দাগ কেটে যায়। বেঁচে থাকতে একজন সুপার হিরো ছিলেন বোসম্যান। সেভাবেই চলে গিয়েছেন তিনি। অভিনেতার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই খবর দিয়ে পরিবারের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। https://twitter.com/chadwickboseman/status/1299530165463199747?s=19 কোনও দিন সংবাদমাধ্যমের সামনে বা কোনও সাক্ষাৎকারে নিজের রোগের কথা জানাননি বোসম্যান। সব সময় সবাই তাঁকে হাসিখুশিই দেখেছে। অবশ্য কিছুদিন আগে তাঁর ওজন অনেকটা কমে যাওয়ায় অনেক ফ্যানই তার কারণ জিজ্ঞাসা করেছিলেন। তখনও কোনও জবাব দেননি বোসম্যান। এই তরুণ অভিনেতার মৃত্যুতে তাই শোকের ছায়া হলিউডে। মার্ভেলের তরফে সমবেদনা জানানো হয়েছে বোসম্যানের পরিবারকে। অনেক অভিনেতা-অভিনেত্রীই টুইট করে নিজেদের সমবেদনা জানিয়েছেন।

```