Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বিতর্কে 'কেদারনাথ', ছবির মুখ্য চরিত্র কেন মুসলিম? প্রশ্ন তুললেন বর্ষীয়ান বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো: ব্যান করতে হবে অভিষেক কাপুরের ছবি 'কেদারনাথ'। টিজার মুক্তির পরেই এই হুমকি দিয়েছিলেন কেদারের পুরোহিতরা। এ বার আসরে নামল বিজেপি। বিজেপির এক বর্ষীয়ান নেতা শনিবার দাবি করেছেন, নিষিদ্ধ করতে হবে 'কেদারনাথ'। এই নিয়ে সেন্ট্রাল বোর

ফের বিতর্কে 'কেদারনাথ', ছবির মুখ্য চরিত্র কেন মুসলিম? প্রশ্ন তুললেন বর্ষীয়ান বিজেপি নেতা

শেষ আপডেট: 11 November 2018 09:28

দ্য ওয়াল ব্যুরো: ব্যান করতে হবে অভিষেক কাপুরের ছবি 'কেদারনাথ'। টিজার মুক্তির পরেই এই হুমকি দিয়েছিলেন কেদারের পুরোহিতরা। এ বার আসরে নামল বিজেপি। বিজেপির এক বর্ষীয়ান নেতা শনিবার দাবি করেছেন, নিষিদ্ধ করতে হবে 'কেদারনাথ'। এই নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-কে চিঠিও দিয়েছেন বিজেপি নেতা অজেন্দ্র অজয়। প্রসঙ্গত, এই বিজেপি নেতা আবার রাজ্য বিজেপি'র মিডিয়া রিলেশন টিমের সদস্য। ওই চিঠিতে সিবিএফসি-র প্রধান প্রসূন যোশীকে তিনি লিখেছেন, পরিচালক ছবিতে কেদারে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা এবং মানুষের সমস্যা নিয়ে কিছুই দেখাননি। বরং তাঁর অভিযোগ, ছবিতে হিন্দুদের ভাবাবেগ নিয়ে মজা করেছেন পরিচালক অভিষেক কাপুর। তোল্লাই দিয়েছেন 'লাভ জিহাদ'-এর মতো বিষয়কে। https://youtu.be/uWD2eQOQ3U8 টিজারে দেখা গিয়েছে নায়ক-নায়িকার চুম্বনের দৃশ্য। সঙ্গে ট্যাগলাইন 'লাভ ইজ পিলগ্রিমেজ' অর্থাৎ 'ভালোবাসাই তীর্থযাত্রা'। আর এই নিয়েই বেজায় চটেছেন অজেন্দ্র অজয়। তাঁর বক্তব্য প্রকৃতির চরম রোষের শিকার যে এলাকা, সেই প্রেক্ষাপটে এ ধরণের রোম্যান্টিক প্রেমের গল্প দেখানো কখনই যুক্তিযুক্ত নয়। কেদারনাথের মন্দিরের সামনে এ ভাবে চুম্বনের দৃশ্য দেখানোর অর্থ কোটি কোটি হিন্দুদের আধ্যাত্মিক বিশ্বাস নিয়ে খেলা করা। https://www.instagram.com/p/Bph0d2ln6fJ/ 'কেদারনাথ' ছবির প্রেক্ষাপট ২০১৩ সালে কেদারে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগ। আর প্রকৃতির এমন প্রকোপের মধ‍্যেও যে প্রেম তার নিজের খেয়ালে চলতে পারে সিনেমায় সেটাই দেখাতে চেয়েছেন পরিচালক। এক মুসলিম যুবক মনসুরের চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। আর হিন্দু তরুণী মুক্কুর চরিত্রে রয়েছেন সারা আলি খান। আর ঠিক এইখানেই সমস্যা হয়েছে কট্টরপন্থীদের। তাঁদের অভিযোগ নিজের সিনেমায় লাভ জিহাদের বিষয়কে প্রাধান‍্য দিয়েছেন পরিচালক। প্রসঙ্গত, লাভ জিহাদের মাধ‍্যমে মুসলিম পুরুষরা হিন্দু মেয়েদের ধর্মান্তর করার চেষ্টা করেন। 'কেদারনাথ' ছবির টিজারে মুসলিম ছেলে এবং হিন্দু মেয়ের প্রেম দেখানো হয়েছে। আর তার ফলেই তৈরি হয়েছে বিতর্ক। ছবির মুখ্য চরিত্র কেন হিন্দু  নয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অজেন্দ্র অজয়।

বারবার মুখে পড়ছে ক্যামেরার ফ্ল্যাশ, ক্ষেপে গেলেন সঞ্জুবাবা, প্রকাশ্যেই পাপারাৎজিকে দিলেন গালাগাল!

তবে এটাই প্রথম নয়। এর আগে চারধামের পুরোহিতদের পাশাপাশি 'কেদারনাথ' ব্যান করার দাবি তুলেছিলেন কেদার সভার চেয়ারম্যান বিনোদ শুক্লাও। তাঁর অভিযোগ, ছবিতে একটি নাচের দৃশ্যের শ্যুটিং হয়েছে মন্দিরের সামনে যা যথেষ্টই অশালীন। বিনোদ জানিয়েছেন, এ ছবি মুক্তি পেলে হিন্দুদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। তাই ব্যান করতে হবে এই ছবি। ছবি নিষিদ্ধ করা না হলে বড় আন্দোলন হবে বলে কার্যত হুমকিও দেন বিনোদ শুক্লা। এ ছাড়াও বিনোদ বলেন, পোস্টারে দেখা গিয়েছে সারাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন এক পিঠ্‌ঠুর (যারা কেদার যাত্রায় তীর্থযাত্রীদের পিঠে বয়ে নিয়ে যান) চরিত্রে অভিনয় করা সুশান্ত। শুক্লার দাবি এটা অন্যায়। কারণ কেদার যাত্রায় যতো পিঠ্‌ঠু রয়েছেন তাঁরা কেউই মুসলিম নন। আর ছবিতে সুশান্তের চরিত্রের নাম মনসুর। এ দিকে সারা আলি খান আবার ছবির পোস্টার শেয়ার করতে গিয়ে ক্যাপশন দিয়েছেন, “কোনও ট্র্যাজেডি, প্রকৃতির রোষ, এমনকী স্বয়ং ঈশ্বরও প্রেমের শক্তিকে দমন করতে পারেন না।“ এতেও আপত্তি জানিয়েছেন, কেদার সভার চেয়ারম্যান এবং মন্দিরের পুরোহিতরা।

```