
শেষ আপডেট: 19 August 2019 14:44
প্রথম ছবিতে অক্ষয় কুমারের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। কমেডি থেকে সিরিয়াস সিন, সবেতেই আক্কি ছিলেন সপ্রতিভ। এ বার সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান। বয়সে তরুণ হলেও অভিনয়ের জন্য ইতিমধ্যেই সিনে দুনিয়ায় ছাপ ফেলেছেন কার্তিক। কমেডি চরিত্রেও বেশ সাবলীল তিনি। তাই এ বার 'ভুলভুলাইয়া-২' এর সাফল্যের ভার কার্তিকের কাঁধেই দিয়েছে প্রযোজনা সংস্থা টি-সিরিজ।
ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছবির ফার্স্ট লুক। ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করেছেন কার্তিক আরিয়ান নিজেই। লুকসের দিক থেকে একেবারেই অক্ষয়ের লুকের সঙ্গে সামঞ্জস্য রেখেছেন নির্মাতারা। ২০২০ সালের ৩১ জুলাই রিলিজ হবে ছবি। গল্পে থাকবে নতুন টুইস্ট। থাকবেন বি-টাউনের কলাকুশলীরাও। তবে মঞ্জুলিকার চরিত্রে কে অভিনয় করবেন সে ব্যাপারে এখনও কিছু জানাননি ছবির নির্মাতারা।
https://www.instagram.com/p/B1Vg3uqF8ng/
১২ বছর আগে বক্স অফিসে ব্যাপক ভাবে হিট হয়েছিল অক্ষয় কুমারের 'ভুলভুলাইয়া'। জনপ্রিয়তা পেয়েছিল তাঁর চরিত্রও। এ বার সেই চরিত্র নিজের অভিনয় দিয়ে কার্তিক কতটা ফুটিয়ে তুলতে পারেন সে দিকেই নজর রয়েছে দর্শকদের। পাশাপাশি আগের বা ছবির গানও ছিল চরম হিট। তাই নতুন ছবির গান কেমন হয়, সে নিয়েও উৎসাহ রয়েছে দর্শকদের মনে।