
শেষ আপডেট: 10 December 2018 03:56
https://www.instagram.com/p/BrLWQS2FXNu/
মার্কিন এই পপস্টার এতদিন শো করেছেন বিশ্বে নানা দেশে। বিয়ন্সের সুর-তাল-নয়-ছন্দে মেতেছেন তাঁর ভক্তরা। ভারতেও শো করেছেন মার্কিন তারকা। তবে এ বারের শো খানিক অন্যরকম। উত্তেজনা-উন্মাদনা সবই যেন একটু বেশি। আফটার অল আম্বানির মেয়ের বিয়ে বলে কথা। উদয়পুরে উত্তেজনার পারদ বহুদিন থেকেই তুঙ্গে। গোটা শহরে যেন উৎসব লেগেছে। চারিদিকে সাজো সাজো রব। আর এই উৎসবের মূহূর্তেই উন্মাদনা আরও একটু বাড়াতে উদয়পুরে হাজির হয়েছিলেন বিয়ন্সে।
https://www.instagram.com/p/BrLVPQiFT8T/
ঈশা আম্বানি এবং আনন্দ পিরামলের সঙ্গীতের অনুষ্ঠানে রবিবার সন্ধ্যায় পারফর্ম করেন এই তারকা। তাঁর এই কনসার্টে হাজির হয়েছিলেন প্রায় ১২০০ অতিথি। আম্বানি এবং পিরামলদের আত্মীয়-পরিজন ছাড়াও বিয়ন্সের মন মাতানো পারফরম্যান্স দেখতে এ দিনের সন্ধ্যায় উদয়পুরে হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকাই।
https://www.instagram.com/p/BrLRRL9ldPb/
রবিবার সকালে উদয়পুর আসেন বিয়ন্সে। সঙ্গে ছিলেন তাঁর মা। আর ছিল ৬০জন ড্যান্সার সমেত ‘টিম বিয়ন্সে’। বিমানবন্দরে পা দিতেই বিয়ন্সের লম্বা কোঁকড়ানো চুল আর গাঢ় লাল লিপস্টিক নজর কেড়েছিল সবার। বিয়ন্সের ফ্যাশন সেন্সের ভূয়সী প্রশংসা হচ্ছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। অপেক্ষায় ছিলেন সবাই। কখন স্টেজ কাঁপাতে উঠবেন তিনি। কথামতো রবিবার সন্ধ্যাতেই শো করেন বিয়ন্সে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর পারফরম্যান্সের ঝলক। কয়েক পলকের দেখাতেই বিয়ন্সের ফ্যানেরা বুঝে গিয়েছেন, প্রতিবারের মতোই এ বারেও নিজের শো নাচে-গানে-লাস্যে মাতিয়ে রেখেছিলেন তাঁদের প্রিয় তারকা।
https://www.instagram.com/p/BrLRHQbFJdN/
শনিবারও ছিল ঈশা-আনন্দের আরেকটি সঙ্গীতের অনুষ্ঠান। যেখানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং। শাহরুখ-গৌরী, অভিষেক-ঐশ্বর্যকেও এ দিন মঞ্চ মাতাতে দেখা যায়। তালিকায় ছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবং বলিউডের ভাইজান সল্লু মিঞাও। তবে নজর কেড়েছিলেন আম্বানি পরিবারের সদস্যরা। দুই ছেলেকে সঙ্গে নিয়ে ‘কাল হো না হো’ ছবির গানে নাচ করতে দেখা যায় নীতা আম্বানিকে। মেয়ের সঙ্গে পারফর্ম করেছেন মুকেশও। স্ত্রী নীতার সঙ্গেও দিয়েছেন ডুয়ো নাচের পারফরম্যান্স। আর ছিল ঈশা এবং আনন্দের রোম্যান্টিক নাচ।
https://www.instagram.com/p/BrLQrm_lgbJ/