Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সিক্যুয়েল নয়, নিখাদ, নতুন এবং স্বাধীন গল্প নিয়েই সিলভার স্ক্রিনে আসছে 'বেলাশুরু'

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীপুজোর সকালে রিইউনিয়ন হলো টিম বেলাশেষের। আর ঘোষণা হলো নতুন ছবির নাম। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জানালেন তাঁদের আগামী ছবির নাম 'বেলাশুরু'। নন্দিতা-শিবপ্রসাদ জুটি মানেই বক্স অফিসে ছবি হিট। টানা বেশ কয়েক সপ্ত

সিক্যুয়েল নয়, নিখাদ, নতুন এবং স্বাধীন গল্প নিয়েই সিলভার স্ক্রিনে আসছে 'বেলাশুরু'

শেষ আপডেট: 25 October 2018 13:14

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীপুজোর সকালে রিইউনিয়ন হলো টিম বেলাশেষের। আর ঘোষণা হলো নতুন ছবির নাম। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জানালেন তাঁদের আগামী ছবির নাম 'বেলাশুরু'। নন্দিতা-শিবপ্রসাদ জুটি মানেই বক্স অফিসে ছবি হিট। টানা বেশ কয়েক সপ্তাহ সিনেমা হলগুলো হাউজফুল থাকবে। সর্বোপরি দর্শকের মনে এই পরিচালক জুটির সিনেমার একটা আলাদা জায়গা রয়েছে। তার জলজ্যান্ত উদাহরণ পরপর চার বছর ধরে টানা হিট ছবি। শুরুটা হয়েছিল 'ইচ্ছে' দিয়ে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি শিবপ্রসাদ বা নন্দিতাকে। সময় যত পেরিয়েছে তাঁদের থেকে দর্শকদের প্রত্যাশাও বেড়েছে। আর সেইজন্যই বেলাশেষে, প্রাক্তন, পোস্ত, হামি-র পর শিবু-নন্দিতার নতুন প্রজেক্ট 'বেলাশুরু'। নাম শুনে 'বেলাশেষে'-র সিক্যুয়েল মনে হলেও পরিচালক স্পষ্ট জানিয়েছেন, এ ছবি একেবারেই নতুন একটা ছবি। বেলাশেষের সঙ্গে শুধু একটাই মিল। কাস্ট অ্যান্ড ক্রু দুই ছবিতে একই। বাকিটা এক্কেবারে আলাদা। নিখাদ নতুন গল্প। শহরের বুকে এক দম্পতির জীবনে ঘটে যাওয়া কোনও সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি। অন্তত পরিচালকের ইঙ্গিতে তেমনটাই মনে হয়েছে। এই শীতেই শুরু হতে চলেছে শ্যুটিং। জানা গিয়েছে, শ্যুটিং হবে কলকাতা, শান্তিনিকেতন এবং বাংলাদেশে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অনুপম রায়। সাধারণ মে মাসেই মুক্তি পায় শিবপ্রসাদ-নন্দিতার ছবি। কিন্তু 'বেলাশুরু' কবে মুক্তি পাবে ছবি সে বিষয়ে এখনই কিছু জানাননি পরিচালকরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```