Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমরীশ পুরী নন, 'মোগ্যাম্বো'-র চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অন্য কেউ!

দ্য ওয়াল ব্যুরো: 'মোগ্যাম্বো খুশ হুয়া'। বলিউডে হাজার কাজের মধ্যে অমর হয়ে থাকবে তাঁর এই ডায়লগ। তিনি অমরীশ পুরী। হিন্দি, মারাঠী, কন্নড়, পাঞ্জাবি, মালায়ালম, তেলুগু, তামিল আর ইংরেজি-----এই ছ'টি ভাষায় প্রায় ৪০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। ত

অমরীশ পুরী নন, 'মোগ্যাম্বো'-র চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অন্য কেউ!

শেষ আপডেট: 24 June 2019 14:48

দ্য ওয়াল ব্যুরো: 'মোগ্যাম্বো খুশ হুয়া'। বলিউডে হাজার কাজের মধ্যে অমর হয়ে থাকবে তাঁর এই ডায়লগ। তিনি অমরীশ পুরী। হিন্দি, মারাঠী, কন্নড়, পাঞ্জাবি, মালায়ালম, তেলুগু, তামিল আর ইংরেজি-----এই ছ'টি ভাষায় প্রায় ৪০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তবে আজও সবচেয়ে জনপ্রিয় মিস্টার ইন্ডিয়া ছবিতে তাঁর অভিনীত চরিত্র 'মোগ্যাম্বো'। সঙ্গে বিখ্যাত ডায়লগ 'মোগ্যাম্বো খুশ হুয়া'। কিন্তু অমরীশ পুরীর আগে নাকি এই চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল আর এক অভিনেতাকে। সম্প্রতি নিজের আগামী ছবি One Day: Justice Delivered here-এর প্রচারে গিয়েছিলেন বি-টাউনের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সেখানেই তিনি দাবি করেছেন, মোগ্যাম্বোর চরিত্রে অমরীশ পুরীর আগে তিনিই ছিলেন পরিচালকের পছন্দ। ১৯৮৭ সালে 'মিস্টার ইন্ডিয়া' ছবি পরিচালনা করেছিলেন শেখর কাপুর। অনুপম জানিয়েছেন, "মোগ্যাম্বো চরিত্রের জন্য প্রথমে তাঁকেই অফার করেছিলেন শেখর কাপুর।" অনুপম আরও বলেন, "অমরীশ আমার খুবই ভালো বন্ধু ছিলেন। মোগ্যাম্বো চরিত্রের জন্যই ওঁকে আজীবন লোকে মনে রাখবেন। তবে দর্শকদের জানাই এই চরিত্রের জন্য আমাকেই আগে অফার করেছিলেন পরিচালক।" তবে কেন অনুপম 'মোগ্যাম্বো'-র চরিত্রে অভিনয় করেননি সে বিষয়ে অবশ্য কিছুই বলেননি। ছবি রিলিজ হয়েছে ৩২ বছর পেরিয়ে গিয়েছে। হঠাৎ এতদিন পর কেন মুখ খুললেন অনুপম তা নিয়ে সরব হয়েছেন মোগ্যাম্বোর ফ্যানরা। অনুপম খের সেদিন এ-ও দাবি করেন যে সে সময় অফার করেও তাঁর থেকে নাকি চরিত্র কেড়ে নেওয়া হয়েছিল। খুবই খারাপ লেগেছিল তাঁর। তবে পরবর্তী সময়ে অমরীশ পুরীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। এবং তাঁর মনে হয় যে পরিচালক সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। তবে অমরীশ পুরীর ভক্তদের দাবি, সামনেই সিনেমা আসছে। তাই নিজেকে প্রচারের আলোতে রাখতেই এ হেন মন্তব্য করেছেন অনুপম খের। ২০০৫ সালে ৭২ বছর বয়সে সেরিব্রাল স্ট্রোকে মারা যান অমরীশ পুরী। গত শনিবার ছিল তাঁর ৮৭তম জন্মদিন। বলিউডের 'ফেভারিট ভিলেন' এ দিন গুগল ডুডলেও ছিলেন হট ফেভারিট। বর্ষীয়ান অভিনেতার জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির ছিল গুগল ডুডল।

```