Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রভাস বিয়ে করবেন না, জানিয়ে দিলেন 'বাহুবলী'-র পরিচালক রাজামৌলি, রহস্যটা কী?

দ্য ওয়াল ব্যুরো: প্রভাস নাকি বিয়ে করবেন না। কারণ তিনি মারাত্মক অলস। মেয়ে দেখা, কার্ড বানানো, লোককে নিমন্ত্রণ করা-----এইসব বড্ড পরিশ্রমের কাজ। আর প্রভাসের দ্বারা এসব নাকি একেবারেই হবে না। করণের কফির আড্ডায় এসে এমনটাই জানালেন বাহুবলীর পরিচালক

প্রভাস বিয়ে করবেন না, জানিয়ে দিলেন 'বাহুবলী'-র পরিচালক রাজামৌলি, রহস্যটা কী?

শেষ আপডেট: 24 December 2018 05:16

দ্য ওয়াল ব্যুরো: প্রভাস নাকি বিয়ে করবেন না। কারণ তিনি মারাত্মক অলস। মেয়ে দেখা, কার্ড বানানো, লোককে নিমন্ত্রণ করা-----এইসব বড্ড পরিশ্রমের কাজ। আর প্রভাসের দ্বারা এসব নাকি একেবারেই হবে না। করণের কফির আড্ডায় এসে এমনটাই জানালেন বাহুবলীর পরিচালক এস এস রাজামৌলি। করণ জোহরের কফির আড্ডায় সেলিব্রিটিরা আসবেন, আর আড্ডায় খানিক টুইস্ট থাকবে না তা কী করে হয়? আর কফি উইথ করণ-এর সিজন সিক্স তো এ বার জমে উঠেছে। যেই তারকাই আসছেন, তিনিই কিছু না কিছু বোমা ফাটিয়ে যাচ্ছেন। কেউ বা প্রথম বল থেকে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকাচ্ছেন। ব্যতিক্রম হলো না এ সপ্তাহের এপিসোডেও। রবিবারের সন্ধ্যায় আড্ডার আসর জমাতে করণের সঙ্গে হাজির ছিলেন ইন্ডিয়ান সিনেমার তিন বিখ্যাত নাম। প্রভাস, রানা ডাজ্ঞুবতী এবং এস এস রাজামৌলি। আর সেখানেই করণ রাজামৌলিকে জিজ্ঞাসা করেন প্রভাসের বিয়ের ব্যাপারে। একটুও না ভেবে পরিচালকের সাফ জবাব, প্রভাস বিয়ে করবেন না। রাজামৌলি বলেন, “ও ভীষণ অলস। তাই মেয়ে পছন্দ করা, কার্ড বানানো, লোকজনকে নিমন্ত্রণ করা----এতো কাজ ওর দ্বারা হবে না। তার চেয়ে বাড়িতে বসে থাকতেই ওর ভালো লাগবে।“ প্রভাসের কো-অ্যাক্টর এবং ঘনিষ্ঠ বন্ধু রানার জীবন নাকি একদম ছকে মাপা। কোন বয়সে কী করবেন সব ফিক্সড। কিন্তু প্রভাস একেবারেই উল্টো। এমনটাই জানিয়েছেন রাজামৌলি। https://twitter.com/StarWorldIndia/status/1076870834256572416 কিন্তু বিয়ে তো করবেন না? তাহলে অনুষ্কা শেট্টির সঙ্গে এতদিন ডেট করলেন কেন? তাঁর বিরুদ্ধে রটা সব গুজবের সমাধান নিমেষে করলেন প্রভাস। জানালেন, অনুষ্কা তাঁর ভালো বন্ধুদের মধ্যে একজন। প্রায় আট বছর ধরে একে অন্যকে চেনেন। কিন্তু কোনওদিন ডেট করেননি। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক একেবারেই নেই। বরং রয়েছে নিখাদ বন্ধুত্ব। যেখানে ঝগড়া-খুনসুটি সবই চলে। শুধু প্রেমটা বাদ। কিন্তু বাহুবলী প্রভাস অলস? তাহলে ওরম সাংঘাতিক মারকাটারি অভিনয়, করেন কীভাবে? এই প্রসঙ্গে রাজামৌলি জানালেন এক অদ্ভুত কথা। শ্যুটিং সেটেও নাকি বেশিরভাগ সময় ঝিমিয়েই থাকেন প্রভাস। তবে আসল খেল শুরু হয় ‘অ্যাকশন’ বলার পর। রাজামৌলি বলেন, “ক্যামেরার সামনে অ্যাকশন থেকে কাট বলা পর্যন্ত প্রভাস একদম অন্য মানুষ। ওই সময়টা নিজেকে আমূল বদলে ফেলে ও। নিজের সেরাটা দিয়ে অভিনয় করে।“ জানালেন, বলিউডে বাহুবলী বানাতে হলে বাহুবলীর চরিত্রে প্রভাসের জায়গায় অন্য কাউকেই রাখবেন না। একই কথা বললেন, ভল্লালদেব থুড়ি রানার জন্যেও। তবে দেবসেনার চরিত্রে দীপিকা পাড়ুকোনের কথা ভাবা যেতে পারে বলে জানিয়েছেন পরিচালক। https://twitter.com/StarWorldIndia/status/1076868669974736903 এরপরেই এল আসল প্রসঙ্গ। অলস ‘বাহুবলী’-র জীবনটা আসলে কেমন? প্রভাস তাঁর আসল নাম। তবে লোকের কাছে তিনি পরিচিত আরও দুটো নামে। এক বাহুবলী।  দুই তাঁর ডাকনাম ‘ডার্লিং’। সুপারস্টারকে অনেকেই তাঁর ডাকনামেও চেনেন। করণের আড্ডায় এ দিন প্রভাস জানিয়েছেন, তিনি ভীষণ খেতে ভালোবাসেন। অভিনেতা না হলে নিঃসন্দেহে ‘ফুড চেন’ খুলতেন। রানা আর রাজামৌলি জানিয়েছেন, প্রভাস নাকি ভীষণ লাজুকও। চেনা গণ্ডীর বাইরে তিনি খুব চুপচাপ থাকেন। কিন্তু বন্ধুদের সঙ্গে বসলেই প্রভাস একদম অন্য রূপে হাজির। যাকে একবাক্যে বলা যায় ‘দুষ্টু ছেলে’। এমনকী বেশিরভাগ সময়েই তাঁর কারিকুরি নাকি ধরাও পড়ে না।

```