
শেষ আপডেট: 22 August 2018 08:42
বলিউড সেলিব্রিটিদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নতুন কিছু নয়। কঙ্গনা থেকে শুরু করে করিনা, আলিয়া থেকে শুরু করে প্রিয়াঙ্কা একাধিকবার এই ট্রোলিংয়ের শিকার হয়েছেন। তবে 'ট্রোলের রানির' উপাধি যদি কেউ পান তাহলে তিনি অনুষ্কা শর্মা। ইদানীং যেন অনুষ্কাকে নিয়ে ট্রোল করা বেড়ে গিয়েছে। বিশেষ করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর থেকে একাধিকবার ট্রোলড হয়েছেন অনুষ্কা। এমনকী বিরুষ্কার বিয়ে নিয়েও মিম ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
কিছুদিন আগেই এক পথচারীকে রাস্তায় ময়লা ফেলা নিয়ে বকাঝকা করেছিলেন অনুষ্কা। সেই ভিডিও বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। সেই নিয়েও অনেক অনেক কিছু বলেছিলেন এই বলিউড ডিভাকে। চলতি ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অনুষ্কা। সেই নিয়েও বিতর্ক শুরু হয়। অনেকে বলেন, বিরাটের স্ত্রী হওয়ায় বেশি সুবিধা পাচ্ছেন অনুষ্কা।
এমনকী তৃতীয় টেস্টে বিরাট সেঞ্চুরি করার পর বিরাট-অনুষ্কার একে অন্যের দিকে ফ্লাইং কিস ছুড়ে দেওয়াকে নিয়েও মিম তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপর ফের এ বার ছবির ট্রেলর প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল ট্রোলিং।