Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ধর্ষণের অভিযোগে 'গুরুতর অসুস্থ' অলোক নাথ, জানালেন আইনজীবী

দ্য ওয়াল ব্যুরো: নানা পাটেকর-তনুশ্রী দত্তর ঘটনার পর এই মুহূর্তে বলিউডের সবথেকে চর্চিত বিষয় অলোক নাথ-বিনতা নন্দার ঘটনা। বর্ষীয়ান অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে ১৯ বছর আগে করা ধর্ষণের অভিযোগ এনেছেন টেলিভিশনের নামকরা লেখিকা, পরিচালক ও প্রযোজক বিন

ধর্ষণের অভিযোগে 'গুরুতর অসুস্থ' অলোক নাথ, জানালেন আইনজীবী

শেষ আপডেট: 10 October 2018 08:22

দ্য ওয়াল ব্যুরো: নানা পাটেকর-তনুশ্রী দত্তর ঘটনার পর এই মুহূর্তে বলিউডের সবথেকে চর্চিত বিষয় অলোক নাথ-বিনতা নন্দার ঘটনা। বর্ষীয়ান অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে ১৯ বছর আগে করা ধর্ষণের অভিযোগ এনেছেন টেলিভিশনের নামকরা লেখিকা, পরিচালক ও প্রযোজক বিনতা নন্দা। আর এই অভিযোগের পর অসুস্থ হয়ে পড়েছেন অলোক নাথ, এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী। মঙ্গলবার রীতিমতো প্রেস কনফারেন্স ডেকে অলোক নাথের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিনতা। এই প্রসঙ্গে তিনি পাশে পেয়েছেন টেলিভিশন জগতের অনেককে। অলোক নাথের দিক থেকে কোনও সাফাই আসে কিনা সে বিষয়ে আগ্রহ ছিল সাংবাদিকদের। কিন্তু প্রেস কনফারেন্স করা তো দূর, সাংবাদিকদের সামনেই এলেন না অলোক নাথ। তার বদলে কথা বললেন তাঁর আইনজীবী। মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে অলোক নাথের আইনজীবী বলেন, এই ধর্ষণের অভিযোগে রীতিমতো বিধ্বস্ত অলোক নাথ। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে ডাক্তার বলেছেন বেড রেস্ট নেওয়ার জন্য। আপাতত তিনি বিশ্রামে আছেন। তবে একটু সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই প্রেস কনফারেন্স করে সব প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

এর আগে জনপ্রিয় শো তারা’র পরিচালক বিনতা নন্দা নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখে অভিযোগ করেছিলেন, তাঁর সিরিয়ালে কাজ করার সময় মদ্যপ অবস্থায় লিড হিরোইনের সঙ্গে অভব্য আচরণ করার জন্য অলোক নাথকে সিরিয়াল থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু পরে প্রভাব খাটিয়ে সিরিয়ালে পুনরায় ফিরে আসেন অলোক নাথ। বের করে দেওয়া হয় বিনতাকে। পরে অলোক নাথের বাড়িতে একটি পার্টিতে গেলে তাঁর পানীয়ে কিছু মিশিয়ে দেওয়া হয়। পার্টি থেকে ফেরার পথে অলোক নাথ তাঁকে লিফট দেওয়ার নাম করে আরও মদ খাইয়ে বেহুঁশ করে বিনতার বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ ও পাশবিক অত্যাচার করেন বলে অভিযোগ করেন বিনতা। কিন্তু তখন তাঁর কাজের দরকার থাকায় তিনি মুখ খুলতে পারেননি। এমনকী তারপরেও বেশ কিছু বার তাঁকে যৌন নির্যাতন করেছেন অলোক নাথ বলে অভিযোগ করেন বিনতা। এই প্রসঙ্গে মঙ্গলবার বিনতা পাশে পেয়েছেন 'তারা' সিরিয়ালের প্রধান অভিনেত্রী নবনীত নিশানকে। নবনীত জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন অলোক নাথ। তাই সেটেই সবার সামনে তিনি অলোক নাথকে চড় মেরেছিলেন। তারা সিরিয়ালের আরেক অভিনেতা দেবেন ভোজানি জানিয়েছেন, মদ খেলে খুব হিংস্র হয়ে উঠতেন অলোক নাথ। এই প্রসঙ্গে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন ( সিনটা ) কেও পাশে পেয়েছেন বিনতা। তাঁদের তরফে জানানো হয়েছে, তাঁরা বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন।

```