Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রাধা-কৃষ্ণের মতোই ওঁদের জুটি, ভাইরাল আকাশ আম্বানি-শ্লোকা মেহেতার বিয়ের কার্ডের ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: দুধে-আলতা রংয়ের একটা বড় বাক্স। গায়ে নানারকম কারুকাজ করা। মাঝখানে শোভা পাচ্ছেন রাধা-কৃষ্ণ। একঝলক দেখলেই মনে হবে নিপুণ হাতে নিখুঁত ভাবে কোনও পৌরাণিক কাহিনী ছবি এঁকে বোঝানো হয়েছে। আর বাক্স খুলতেই চোখের সামনে স্লাইড শোয়ের মতো আ

রাধা-কৃষ্ণের মতোই ওঁদের জুটি, ভাইরাল আকাশ আম্বানি-শ্লোকা মেহেতার বিয়ের কার্ডের ভিডিও

শেষ আপডেট: 14 February 2019 06:30

দ্য ওয়াল ব্যুরো: দুধে-আলতা রংয়ের একটা বড় বাক্স। গায়ে নানারকম কারুকাজ করা। মাঝখানে শোভা পাচ্ছেন রাধা-কৃষ্ণ। একঝলক দেখলেই মনে হবে নিপুণ হাতে নিখুঁত ভাবে কোনও পৌরাণিক কাহিনী ছবি এঁকে বোঝানো হয়েছে। আর বাক্স খুলতেই চোখের সামনে স্লাইড শোয়ের মতো আসবে একের পর এক চমক। প্রথমে কানে আসবে মিষ্টি বাঁশির সুর। আর বাক্স খুলতেই নজরে আসবে রুপোর পাতে মোড়া রাধা-কৃষ্ণের একটি ছবি। তবে এখানেই শেষ নয়। এরপরেই তো ক্লাইম্যাক্স। ঝলক মিলবে আকাশ আম্বানি এবং শ্লোকা মেহেতার বিয়ের কার্ডের। মাস খানেক আগেই বিয়ে হয়েছে মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ঈশার। রয়্যাল ওয়েডিংয়ের কার্ডও হয়েছিল একদম হেভিওয়েট। এ বার পালা ছেলের বিয়ের। আর এই বিয়ের কার্ডও হয়েছে একদম চোখ ধাঁধানো। ঈশা আম্বানি-আনন্দ পিরামলের বিলাসবহুল বিয়ের কার্ডের মতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আকাশ আম্বানি এবং শ্লোকা মেহেতার বিয়ের কার্ডের ভিডিও। গোটা বাক্স এবং কার্ডের গায়ে নানা রূপে ধরা দিয়েছেন শ্রী কৃষ্ণ এবং রাধা। এই কার্ডের থিম দেখে বোঝাই যাচ্ছে স্বয়ং রাধা-কৃষ্ণের আদলেই তুলে ধরা হয়েছে আকাশ এবং শ্লোকার জুটিকে। কার্ডের ভিতরে আম্বানি পুত্রের বিয়ের সব খুঁটিনাটি তথ্যের সঙ্গে রয়েছে নীতা এবং মুকেশ আম্বানির হাতে লেখা একটি নোটও। তবে কেবল রাধা-কৃষ্ণ নন, সিদ্ধিদাতা গণেশ এবং সূর্যদেবও রয়েছেন এই রাজকীয় নিমন্ত্রণপত্রে। গোল্ড প্লেটেড এই কার্ডের প্রায় সবটা জুড়েই রয়েছে নিখুঁত মীনাকারি কাজও। কোথায় ফুলের ঝাড়, কোথায় বা ময়ূরের দল সঙ্গী হয়েছে রাধা-কৃষ্ণের। লাল-সবুজ-হলুদ-গোলাপি, সব রংয়ের কম্বিনেশনও নজরে আসবে আকাশ আম্বানি এবং শ্লোকা মেহেতার বিলাসবহুল বিয়ের কার্ডে। https://www.instagram.com/p/Bt01qdgj6fy/ ২০১৮ সালের মার্চ মাসে ছোটবেলার বন্ধু শ্লোকার সঙ্গে এনগেজমেন্ট হয়েছিল আকাশ আম্বানির। নিমন্ত্রণপত্র অনুযায়ী চলতি বছরের ৯ মার্চ গাঁটছড়া বাঁধবেন এই জুটি। শোনা যাচ্ছে, মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে আম্বানিদের জিও ওয়ার্ল্ড সেন্টারেই বসবে আকাশ-শ্লোকার বিয়ের আসর। ৯ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত চলবে অনুষ্ঠান। ১০ তারিখ হবে 'মঙ্গল পর্ব'। ইতিমধ্যেই সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়ে ছেলের বিয়ের প্রথম নিমন্ত্রণ সেরে ফেলেছেন মুকেশ এবং নীতা আম্বানি। তারপরেই আম্বানি দম্পতি উড়ে গিয়েছিলেন চেন্নাই। হাইপ্রোফাইল বিয়ের হাইপ্রোফাইল গেস্ট হিসেবে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনকেও নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে অবশ্য সেভাবে এখনও কিছুই জানা যায়নি। তবে ঈশার আম্বানির চোখ ধাঁধানো জমকালো বিয়ের অনুষ্ঠান দেখে এটা বলাই যায় যে বোনের বিয়ের তুলনায় ভাইয়ের বিয়ের জৌলুস কোনও অংশেই কম হবে না। আফটার অল ধনকুবেরের বড় ছেলের বিয়ে বলে কথা। বলিউড থেকে হলিউড----চাঁদের হাট তো বসবেই।

```