Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

"বুড়োদের মতো দেখাচ্ছে"! অভিনেত্রীর বয়স নিয়ে কটাক্ষ, ট্রোলের মোক্ষম জবাব দিলেন লিসা রে

দ্য ওয়াল ব্যুরো: তারকারা সোশ্যাল মিডিয়ায় ট্রোল হবেন এ আর নতুন কী। নিত্যদিন কোনও না কোনও অভিনেতা নেটিজেনদের রোষের শিকার হয়েই চলেছেন। কারও অভিনয়, তো কারও পোশাক, কিংবা কারও হাবভাব, চলন-বলন, এই সব নিয়েই সমস্যা হয় নেটিজেনদের একটা বড় অংশ। আর তারপ

"বুড়োদের মতো দেখাচ্ছে"! অভিনেত্রীর বয়স নিয়ে কটাক্ষ, ট্রোলের মোক্ষম জবাব দিলেন লিসা রে

শেষ আপডেট: 29 January 2019 16:55

দ্য ওয়াল ব্যুরো: তারকারা সোশ্যাল মিডিয়ায় ট্রোল হবেন এ আর নতুন কী। নিত্যদিন কোনও না কোনও অভিনেতা নেটিজেনদের রোষের শিকার হয়েই চলেছেন। কারও অভিনয়, তো কারও পোশাক, কিংবা কারও হাবভাব, চলন-বলন, এই সব নিয়েই সমস্যা হয় নেটিজেনদের একটা বড় অংশ। আর তারপরেই তাঁরা কোমর বেঁধে ট্রোল করতে নেমে পড়েন সেলিব্রিটিদের। সম্প্রতি এ হেন ট্রোলের শিকার হয়েছেন ক্যানাডিয়ান অভিনেত্রী লিসা রে। টরন্টো থেকে নিজের টুইটার হ্যান্ডেলে একটি সেলফি শেয়ার করেছিলেন লিসা। বোঝাই যাচ্ছিল চরম ঠান্ডায় একেবারে জবুথবু হয়ে গিয়েছেন বছর ৪৬-এর এই অভিনেত্রী। পরনেও ছিল ভারী শীতপোশাক। ছবি শেয়ার করে লিসা লিখেছিলেন, ঠান্ডায় জমে যাচ্ছেন। কিন্তু দারুণ মজার সময় কাটছে। লিসার এই ছবি দেখেই হর্ষদ পটেল নামের এক যুবক কমেন্ট করেন, "আপনাকে বুড়োদের মতো দেখাচ্ছে।" সরাসরি অভিনেত্রীর বয়স এবং লুকস নিয়ে কটাক্ষ করায় বেশ রেগেই যান লিসা। বিরক্ত হয়ে কড়া ভাষায় জবাব দেন পাল্টা টুইটে। লিসা লেখেন, "আপনি ঠিক। সময়ের সঙ্গে সঙ্গে আমি সত্যিই বুড়ো হচ্ছি। কিন্তু অনেকসময়েই আমাদের শরীরে বয়স বাড়ে। মনের বয়স নয়। আর সেটাই আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেয়।" চল্লিশ পেরিয়েও লিসা যে এখনও মনের দিক থেকে একদম তরুণ রয়েছে স্পষ্ট ভাষায় এ দিন তা বুঝিয়ে দেন নায়িকা। জানিয়ে দেন, ক্যানসারের মতো মারণ ব্যধির সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন তিনি। ৪৬ বছরেই জীবনের অনেক কঠিন সময় দেখেছেন কিন্তু। কিন্তু জীবনের সেরা মুহূর্তগুলোও এই সময়েই কাটিয়েছেন। লিসার কড়া জবাবের পর অবশ্য ক্ষমা চেয়ে নেন হর্ষদ। টুইট করে তিনি জানান, ব্যক্তিগত ভাবে লিসাকে আঘাত করার বা দুঃখ দেওয়ার কোনও ইচ্ছেই তাঁর ছিল না। তিনি শুধু সেটাই বলেছেন যেটা ছবি দেখে তাঁর মনে হয়েছে। তবে এর পাশাপাশি ওই হর্ষদ বলেন, "আজকাল পাবলিসিটি পাওয়ার জন্য সবকিছুই নিয়েই ট্রোল করা হয়। আমি কিছু ভুল বলিনি। ট্রোল করার কোনও ইচ্ছেও আমার ছিল না।"  গোটা ঘটনায় স্বভাবতই অত্যন্ত বিরক্ত লিসা। তিনি জানিয়েছেন, "সমাজের একটা অংশের মানুষ সবসময়েই মহিলাদের চেহারা এবং বয়স নিয়ে নানান মন্তব্য করে থাকেন। মহিলাদের নিয়ে তাঁদের অবাস্তব কিছু কল্পনাও থাকে। আর এর থেকেই একজন মানুষের মানসিকতার পরিচয় পাওয়া যায়।" গোটা ঘটনায় লিসার পাশে দা%ড়িয়েছে বলিউডের বিভিন্ন তারকারা। সুনীল শেট্টি, ইলিয়েনা ডিক্রুজ, টেলিভিশন স্টার করণবীর ভোরাও হর্ষদের এ হেন কমেন্টে যারপরনাই বিরক্ত হয়েছেন। এবং লিসার কড়া জবাবের জন্য তাঁকেই সমর্থন জানিয়েছেন। ২০০৯ সালে মাল্টিপল মাইলোমা-এক প্রকারের ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন লিসা। তবে এখন তিনি সুস্থ। নিজেকে বলেন, “ক্যানসার গ্র্যাজুয়েট”। তবে সুস্থ হওয়ার পরেও কিন্তু ক্যানসার নিয়ে ভাবা ছেড়ে দেননি এই ক্যানাডিয়ান অভিনেত্রী। বরং ক্যানসার সম্পর্কে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার করেন লিসা। ২০১২ সালে বিয়ে করেন লিজা। তবে চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন ক্যানসারের কারণে বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। তাই হয়তো স্বাভাবিক ভাবে মা হওয়া হবে না লিজার। তবে হাল ছাড়েননি অভিনেত্রী ও তাঁর স্বামী জেসন ডেনহি। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মতো এই লড়াইটাও জিতে নিয়েছেন তিনি। সারোগেসির মাধ্যমে এখন লিজা যমজ সন্তানের মা।২০১৮ সালের জুন মাসে জর্জিয়াতে যমজ মেয়ের জন্ম দিয়েছেন তিনি। তাদের নাম রেখেছেন সুফি ও সোলেইল। আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/2019/01/news-entertainment-sunny-leone-sets-fire-in-dabboo-ratnanis-calendar/

```