Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনিকা মৃত্যু মামলায় অভিনেতা বিক্রমের 'অব্যাহতির' আবেদন খারিজ আদালতে

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর ঘটনা দেড় বছর কেটে গেছে। গত মাসে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু বিক্রমের আবেদন খারিজ করে দিল আদালত। ২০১৭ সালের ২৯ এপ্রিল রাস

সোনিকা মৃত্যু মামলায় অভিনেতা বিক্রমের 'অব্যাহতির' আবেদন খারিজ আদালতে

শেষ আপডেট: 9 October 2018 12:18

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর ঘটনা দেড় বছর কেটে গেছে। গত মাসে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু বিক্রমের আবেদন খারিজ করে দিল আদালত। ২০১৭ সালের ২৯ এপ্রিল রাসবিহারী মোড়ের কাছে ডিভাইডারে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মডেল সোনিকা সিংহ চৌহানের। সেই গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম। বিক্রম গুরুতর আহত হলেও বেঁচে যান। এরপরেই বিক্রমের বিরুদ্ধে মত্ত অবস্থায় ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করে টালিগঞ্জ থানার পুলিশ। গাড়িটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এই পরিপ্রেক্ষিতে আদালতে দাঁড়িয়ে বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা দাবি করেছিলেন, বিক্রম যে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, এরকম কোনও রিপোর্ট আদালতে পেশ করতে পারেনি পুলিশ। এমনকী দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ কত ছিল, সে বিষয়েও আদালতে কোনও রিপোর্ট জমা পড়েনি। তাই এই দুর্ঘটনার মামলা থেকে বিক্রমকে অব্যাহতি দেওয়া হোক। এই বিষয়ে আলিপুর আদালতের বিচারকের তরফে বলা হয়েছিল, ৩ অক্টোবর যেন সরকারি আইনজীবী আদালতে এসে হাজির হন। তাঁর কথা শোনার পরেই এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছিলেন বিচারক। সেই মতো সরকারি আইনিজীবীর সঙ্গে কথা বলার পরেই বিক্রমের আবেদনের ব্যাপারে রায় দেন বিচারক। এ দিনের রায়ে আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক শান্তনু মিশ্র জানান, এ কথা ঠিক যে বিক্রমের মত্ত অবস্থায় থাকা বা গাড়ির গতি বেশি ছিল কিনা সেসব নিয়ে কোনও রিপোর্ট পুলিশ জমা দিতে পারেনি। কিন্তু সেই সময় সোনিকার সঙ্গে গাড়িতে একমাত্র বিক্রমই ছিলেন। তাই এই মামলার সঙ্গে তিনি সরাসরি যুক্ত। তাই তাঁকে অব্যাহতি দেওয়া যাবে না।

```