কেন তাঁদের বাড়িতে থাকেন না বিগ বি? চিন্তায় শাহরুখ পুত্র আব্রাম
দ্য ওয়াল ব্যুরো: সবে সাতে পা দিয়েছে আরাধ্যা বচ্চন। কিন্তু তার জন্মদিনের পার্টি দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যাবে যে কোনও বড় বিজনেস টাইকুনেরও। আর হবে নাই বা কেন? বিগ বি'র নাতনি বলে কথা। তার জন্মদিনের অনুষ্ঠান যে মহা সমারোহে হবে সেটাই তো স্বাভাবিক
শেষ আপডেট: 18 November 2018 14:18
দ্য ওয়াল ব্যুরো: সবে সাতে পা দিয়েছে আরাধ্যা বচ্চন। কিন্তু তার জন্মদিনের পার্টি দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যাবে যে কোনও বড় বিজনেস টাইকুনেরও। আর হবে নাই বা কেন? বিগ বি'র নাতনি বলে কথা। তার জন্মদিনের অনুষ্ঠান যে মহা সমারোহে হবে সেটাই তো স্বাভাবিক।
তবে আরাধ্যার জন্মদিনে তার থেকেও বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে শাহরুখ পুত্র আব্রামকে নিয়ে।
কিন্তু কেন?
আরাধ্যার জন্মদিনের পার্টিতে এ দিন হাজির ছিলেন স্টার কিড আব্রাম। সবার মাঝেই সটান গিয়ে বিগ বি'র সঙ্গে হ্যান্ডশেক সেরে ফেলে এই খুদে। সেই ছবি শেয়ার করেছেন বিগ বি নিজেই। আর জানিয়েছেন, "কোনও রকম সংকোচ কিংবা দ্বিধা ছাড়াই আব্রাম আমাকে ওর বাবার বাবা (ঠাকুরদা) ভাবে। এবং খুব অবাক হয়ে যায় যে কেন ওর বাবার বাবা, ওদের সঙ্গে থাকে না।"
ইনস্টাগ্রামে অমিতাভের এই পোস্ট শেয়ার করার পরেই তা হয়ে যায় ভাইরাল। বিগ বি' সূক্ষ্ম রসবোধ আর আব্রামের চিন্তার কারণই এখন নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
https://www.instagram.com/p/BqUBrUJBc8Q/
https://www.instagram.com/p/BqS8r_TH5JU/
https://www.instagram.com/p/BqQD6cQHBA1/
স্টার কিড আরাধ্যার জন্মদিনে হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকারাই। সঙ্গে ছিল তাঁদের খুদেরা। মেয়ে রাধ্যাকে নিয়ে আরাধ্যার জন্মদিনে এসেছিলেন এষা দেওল। ছেলেকে নিয়ে পার্টিতে এসেছিলেন শিল্পা শেট্টি কুন্দ্রাও। হাজির ছিলেন শ্বেতা বচ্চন। আরও অনেক খুদের সঙ্গে হাজির ছিলেন বচ্চন পরিবারের সবাই। তবে পার্টির সব নজর কেড়ে নিয়েছেন জুনিয়র বচ্চন।
https://www.instagram.com/p/BqPhifIne6d/
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। শিল্পা শেট্টি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেছেন সেই ভিডিও। কিন্তু কী এমন রয়েছে ওই ভিডিওতে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন অভিষেক। আরাধ্যার সাত বছরের 'সুপার সেভেন' জন্মদিন দিন যে মেয়ের সঙ্গে তাল মিলিয়ে তাঁর বাবার জমিয়ে উপভোগ করেছেন, এই ভিডিওতেই স্পষ্ট হয়ে গিয়েছে সেটা। রীতিমতো কোমর দুলিয়ে চিল্লার পার্টির সঙ্গে নাচে মেতেছিলেন অভিষেক। জুনিয়র বচ্চনের নাচের ভিডিও শেয়ার করে শিল্পা লিখেছেন, "তুমিই পারো বাচ্চাদেরকে সবচেয়ে ভালো সং দিতে। এ দিন ওদের সঙ্গে নাচ করে তুমি ওদের সঙ্গেই মিশে গিয়েছিলে ওদের মতো করে।"
https://www.instagram.com/p/BqSjybLhOad/
https://www.instagram.com/p/BqSY6p1h9W8/
https://www.instagram.com/p/BqUBHPiB9Ti/