Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এক মহিলা চড় মেরে বলেছিলেন অভিনয় ছেড়ে দিন: অভিষেক বচ্চন

দ্য ওয়াল ব্যুরো: বাবা যদি হন জগৎ বিখ্যাত তাহলে ছেলে-মেয়েদের বড় সমস্যা হয়। বিশেষত, বাবা আর ছেলে যদি একই প্রফেশনে থাকেন তাহলে তো কথাই নেই। সারাজীবন বোধহয় ছেলেকে তুলনা করা হবে তাঁর বাবার সঙ্গে। হাজার চেষ্টা করলেও বাবার খ্যাতির ছটায় কোথাও হয়তো

এক মহিলা চড় মেরে বলেছিলেন অভিনয় ছেড়ে দিন: অভিষেক বচ্চন

শেষ আপডেট: 25 September 2018 18:44

দ্য ওয়াল ব্যুরো: বাবা যদি হন জগৎ বিখ্যাত তাহলে ছেলে-মেয়েদের বড় সমস্যা হয়। বিশেষত, বাবা আর ছেলে যদি একই প্রফেশনে থাকেন তাহলে তো কথাই নেই। সারাজীবন বোধহয় ছেলেকে তুলনা করা হবে তাঁর বাবার সঙ্গে। হাজার চেষ্টা করলেও বাবার খ্যাতির ছটায় কোথাও হয়তো হারিয়ে যাবে ছেলের প্রতিভা। এই কারণে অনেক ক্ষেত্রে দূরত্বও তৈরি হয় বাবা এবং ছেলের মধ্যে। তবে অমিতাভ বচ্চন এবং অভিষেকের ক্ষেত্রে তা হয়নি। জীবনের প্রতিটি পদক্ষেপে বাবার সঙ্গে তুলনা হলেও অভিষেক কিন্তু বলে থাকেন বাবাই তাঁর বেস্ট ফ্রেন্ড। আর জীবনের সব সমস্যাতেই তিনি পাশে পেয়েছেন তাঁর পরিবারকে। যেমনটা পেয়েছেন 'মনমরজিয়া' রিলিজের পর। মাঝে সময়টা ভালো যাচ্ছিল না অভিষেকের। বক্স অফিসে আসছিল না সাফল্য। হাতে ছিল না তেমন কাজও। তবে দু'বছরের খরা কাটিয়ে ফের সিলভার স্ক্রিনে ফিরলেন জুনিয়র বচ্চন। সৌজন্যে অনুরাগ কাশ্যপের ছবি 'মনমরজিয়া'। তাপসী পান্নু এবং ভিকি কৌশলকেও দেখা গিয়েছে এই ছবিতে। তাপসীর বিপরীতে অভিষেকের চরিত্র রবি ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে দর্শকদের। আর অভিষেক নিজেও খুব খুশি এই চরিত্রে অভিনয় করতে পেরে। আরও বেশি খুশি হয়েছেন কারণ রবি'র চরিত্র ভালো লেগেছে তাঁর বাবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটে বচ্চন জানিয়েছেন, বচ্চন পরিবারের সবারই মনে ধরেছেন 'মনমরজিয়া'। অভিষেক জানিয়েছেন, তাঁর চরিত্রের প্রশংসা করেছেন বিগ বি'ও। তবে এই সবের মাঝেই এক পুরনো স্মৃতির কথাও জানিয়েছেন অভিষেক। এর আগে ২০১২ সালে এক টেলিভিশন শোতে তিনি জানিয়েছিলেন, একবার এক মহিলা চড় মেরেছিলেন তাঁকে। এমনকী অভিনয় ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন। ওই মহিলা বলেছিলেন নিজের পরিবারের নাম ডুবিয়ে দিচ্ছেন অভিষেক। প্রায় ছয় বছর পর ২০১৮ সাল এসে জুনিয়র বচ্চন ফের মনে করলেন সেই স্মৃতি। জানালেন, গোটা ঘটনাই সত্যি ছিল। ২০০৭ সালে রিলিজ হয়েছিল অভিষেক বচ্চনের ছবি 'শরারত'। সেই সময় একটি সিনেমা হলে দর্শকদের রিভিউ জানতে গিয়েছিলেন অভিষেক। ইন্টারভেলের সময়েই হল থেকে বেরিয়ে আসেন মহিলা। তারপর সপাটে চড় মেরে অভিষেককে বলেন, "আপনি আপনার পরিবারের নাম ডোবাচ্ছেন।" অভিষেক জানিয়েছেন, "প্রাথমিক ভাবে ভেঙে পড়েছিলাম। খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তবে আমি ভাগ্যবান। আমার পরিবার আমার পাশে ছিল।"

```