সোশ্যাল মিডিয়ায় 'সেরা হাজব্যান্ড', স্ত্রী'র মঙ্গল কামনায় করবা চৌথে উপবাস রাখলেন অভিষেক, আয়ুষ্মান
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই ঐশ্বর্যকে কমপ্লিমেন্ট দিয়েছিলেন অভিষেক। প্রশংসা করে জুনিয়র বচ্চন জানিয়েছিলেন, তাঁর স্ত্রী সব কাজেই ১০০ তে ১০০। মা হোক বা স্ত্রী কিংবা পূত্রবধূ সব রোলেই তিনি পারফেক্ট। অভিষেক বলেছিলেন, সব কাজেই অ্যাশ ভীষণ ফোকাসড
শেষ আপডেট: 28 October 2018 14:00
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই ঐশ্বর্যকে কমপ্লিমেন্ট দিয়েছিলেন অভিষেক। প্রশংসা করে জুনিয়র বচ্চন জানিয়েছিলেন, তাঁর স্ত্রী সব কাজেই ১০০ তে ১০০। মা হোক বা স্ত্রী কিংবা পূত্রবধূ সব রোলেই তিনি পারফেক্ট। অভিষেক বলেছিলেন, সব কাজেই অ্যাশ ভীষণ ফোকাসড। যে কাজই করে খুব মন দিয়ে, ডেডিকেটেড হয়ে করে। জানি না কীভাবে একসঙ্গে এত কিছু সামলায়।
https://twitter.com/juniorbachchan/status/1056026471385358336
বউয়ের তারিফ করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসিতও হয়েছিলেন ছোটে বচ্চন। আর সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে অমিতাভ পুত্র। এ বার করবা চৌথে ঐশ্বর্যের জন্য উপবাস রেখেছেন তিনি। এই অনুষ্ঠানে সাধারণত স্বামীর মঙ্গল কামনায় উপবাস রাখেন স্ত্রী’রা। স্বামীর দীর্ঘায়ু কামনার জন্যই এই করবা চৌথ পালিত হয়। তবে এ বার স্ত্রীর মঙ্গল কামনায় অ্যাশের জন্য উপবাস রেখেছেন অভিষেকও। শুধু তাই নয়। টুইট করে উৎসাহ দিয়েছেন বাকী ভারতীয় পুরুষদেরও। যাঁরা বিবাহিত পুরুষ তাঁদের কাছে আবেদন রেখেছেন যেন তাঁরাও তাঁদের স্ত্রী’র মঙ্গল কামনায় উপবাস রাখেন।

তবে অভিষেক একাই নন, স্ত্রীর মঙ্গল কামনায় এ বার করবা চৌথের উপোস করেছেন আয়ুষ্মান খুরানাও। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপের। স্তন ক্যানসারে আক্রান্ত তাহিরা। অস্ত্রোপচারে বাদ গিয়েছে তাঁর স্তন। এ বছর শরীরও দুর্বল। তাই উপোস করার কোনও চান্সই নেই। কিন্তু তাতে কী? আয়ুষ্মান তো রয়েছেন। তাই ধুমধাম করেই প্রতিবারের মতোই এ বছরেও খুরানা হাউজে পালিত হয়েছে করবা চৌথ। শুধু তাহিরার বদলে এ বছর উপবাস রেখেছেন আয়ুষ্মান। স্ত্রীর শারীরিক উন্নতির জন্যই এই উপবাস রেখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন আয়ুষ্মান।