Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রজনীকান্তের '২.০'-র প্রতি সেকেন্ডের খরচ নাকি একজন ইঞ্জিনিয়ারের বেতনের সমান!

দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান। অবশেষে রিলিজ হচ্ছে চলতি বছরের সবচেয়ে বেশি বাজেটের ছবি। আর এই বিগ বাজেট ছবির ভিত্তি হলো সায়েন্স ফিকশন। রজনীকান্ত অভিনীত ২০১২ সালে রিলিজ হওয়া 'রোবোট' ছবির সিক্যুয়েল '২.০' এ বার আসতে চলেছে বড় পর্দায়। কিন্তু

রজনীকান্তের '২.০'-র প্রতি সেকেন্ডের খরচ নাকি একজন ইঞ্জিনিয়ারের বেতনের সমান!

শেষ আপডেট: 29 November 2018 07:43

দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান। অবশেষে রিলিজ হচ্ছে চলতি বছরের সবচেয়ে বেশি বাজেটের ছবি। আর এই বিগ বাজেট ছবির ভিত্তি হলো সায়েন্স ফিকশন। রজনীকান্ত অভিনীত ২০১২ সালে রিলিজ হওয়া 'রোবোট' ছবির সিক্যুয়েল '২.০' এ বার আসতে চলেছে বড় পর্দায়। কিন্তু জানেন কি এই ছবির প্রতি মিনিটের জন্য বাজেট কতো ছিল? সম্প্রতি, এ নিয়ে ফেসবুকে ছড়িয়েছে বেশ কিছু মিম। যার একটিতে দেখা গিয়েছে, নির্মাতারা নাকি প্রতি সেকেন্ডের পিছনে খরচ করেছিলেন প্রায় সাত লক্ষ টাকা। সমীক্ষা অনুযায়ী, এই পরিমাণ নাকি একজন ইঞ্জিনিয়ারের বেতনের ৬৫ শতাংশ। এ বার প্রতি মিনিটের খরচের হিসেব নয় আপনারাই কষে নিন। তামিল, তেলেগু, হিন্দি মিলিয়ে মোট ১৪টি ভাষায় রিলিজ হবে এই ছবি। বিশ্বের প্রায় ১০হাজার স্ক্রিনে রিলিজ হবে এই সিনেমা। যার মধ্যে সাড়ে সাত হাজার সিনেমা হল রয়েছে ভারতেই। ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। তব সব চমকের উপরে রয়েছে অক্ষয় কুমারের লুক। ২.০-তে ভিলেনের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। https://www.youtube.com/watch?v=_qOl_7qfPOM ৫৪৩ টাকা বাজেটের এই ছবি নিয়ে দর্শক থেকে পরিচালক সবার মনে রয়েছে অনেক আশা। দর্শকরা বলছেন, নিশ্চয় তাঁরা এমন কিছু দেখতে পাবেন যা আগে কখনও বিগ স্ক্রিনে দেখেননি। আর ছবির পরিচালক এবং প্রযোজক, প্রথম দিনের বক্স অফিস সাফল্যের ক্ষেত্রে ল্যান্ডমার্ক তৈরি করা ছবি এস এস রাজমৌলির 'বাহুবলী-২'-র থেকেও এগিয়ে রাখছেন '২.০'-কে। এমনকী তাঁদের ধারণা এই বছরের দিওয়ালিতে রিলিজ হওয়া 'ঠগস অফ হিন্দোস্থান' ছবিকেও পিছনে ফেলে দেবে এই সায়েন্স ফিকশন। পরিসংখ্যান বলছে প্রায় সাড়ে পাঁচশো কোটির এই ছবি রিলিজের আগেই নাকি ব্যবসা করে ফেলেছে ৩৭০ কোটি টাকার। কেবলমাত্র ডিজিটাল মিডিয়ায় প্রমোশন, টিজার-ট্রেলর-গান-পোস্টার রিলিজের মাধ্যমেই এই আয় সম্ভব হয়েছে। অতএব প্রথম দিনেই বক্স অফিসে '২.০' যে রেকর্ড গড়বে সেই আশাই রাখছেন ছবির পরিচালক শঙ্কর।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```