দ্য ওয়াল ব্যুরো: বলিউডের দৌলতে ভারতের সিনেমা প্রেমীদের কাছে ইতালি এখন অন্যতম পছন্দের জায়গা। হবে নাই বা কেন। বি টাউনের একাধিক তারকার কাছে পছন্দের হলিডে ডেস্টিনেশন। কেবল ঘোরার জায়গা নয় ওয়েডিং ডেস্টিনেশন হিসেবেও আজকাল তারকাদের লিস্টে প্রথমেই থাকছে ইতালি।
https://www.instagram.com/p/BoBWF5vAaAI/?taken-by=janhviandkhushi
২০১৭ সালের ১১ ডিসেম্বর বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বিয়ের আসর বসেছিল ইতালির তাস্কানিতে। তারপরেই শোনা গিয়েছিল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের অনুষ্ঠানও হবে ইতালিতেই। জায়গাতে অবশ্য ছিল সামান্য পরিবর্তন। লেক কমোতে বসার কথা দীপবীরের বিয়ের আসর।
https://www.instagram.com/p/Bn_xLhOg3D6/?taken-by=anilskapoor
সম্প্রতি অবশ্য শোনা যাচ্ছে চলতি বছর নাকি বিয়েই হচ্ছে না দীপিকা এবং রণবীরের। পিছিয়ে গিয়েছে বিয়ের তারিখ। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্যই করেননি দুই তারকার কেউই। তবে এইসব জল্পনার মাঝেই ইতালির লেক কমোতে বসেছিল এক বিলাসবহুল বাগদানের আসর। চোখ ধাঁধানো সেই পার্টির মধ্যমণি ছিলেন মুকেশ এবং নীতা আম্বানির কন্যা ইশা। দীর্ঘদিনের বন্ধু আনন্দ পিরামলের সঙ্গে খুব তাড়াতাড়ি গাঁটছড়া বাঁধতে চলেছেন ইশা। তার আগেই লেক কমোতে আয়োজিত হয়েছিল এই বাগদান অনুষ্ঠান। শুক্রবার থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। চলবে আগামী তিনদিন।
https://www.instagram.com/p/Bn_z8M2BH_R/?taken-by=pc_globaldomination
কয়েকদিন আগেই আম্বানি পুত্র আকাশ আম্বানি এবং শ্লোক মেহেতার বাগদান পর্ব মিটেছে। আম্বানিদের সেই পার্টিতে হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকাই। সেই ট্র্যাডিশনের অন্যথা হলো না ইশার বাগদানের ক্ষেত্রেও। আফটার অল আম্বানিদের পার্টি বলে কথা। তারকার মেলা তো বসবেই।
https://www.instagram.com/p/Bn_mOayh3fO/?taken-by=pc_globaldomination
ইতিমধ্যেই ইতালি পৌঁছে গিয়েছেন টিনসেল টাউনের একঝাঁক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন, অনিল কাপুর, করণ জোহর, জাহ্নবী কাপুর, সোনম কাপুর, আনন্দ আহুজা, মণীশ মালহোত্রা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তারকাদের ছবিও। তবে সবচেয়ে নজর কেড়েছেন কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস। ভারতীয় পোশাকে নিককে লাগছেও বেশ। ইশার বাগদানের অনুষ্ঠানে কালো রংয়ের শেরওয়ানিতে দেখা গিয়েছে নিক জোনাসকে। সঙ্গে দেশি গার্লও কিন্তু ছিলেন এক্কেবারেই দেশি লুকে।
https://www.instagram.com/p/Bn_VRsnnbUc/?taken-by=sonamkapoor