Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কেক বানিয়েছেন প্রিয় মানুষ, টুইট করলেন দেব! মন্তব্য করলেন রুক্মিনী, তার পর...

দ্য ওয়াল ব্যুরো: ৮৭ বছর বয়স তাঁর, সল্টলেকে থাকেন। ২১ বছর আগে হারিয়েছেন স্বামীকে, সন্তান বিদেশে থাকেন। সেই একলা বৃদ্ধার বাড়িতেই চলছে আসন্ন বাংলা সিনেমা 'সাঁঝবাতি'-র শ্যুটিং। দেবকে খুবই স্নেহ করেন তিনি। এমনকী খবরও রাখেন আশপাশের সমস্ত কিছুর।

কেক বানিয়েছেন প্রিয় মানুষ, টুইট করলেন দেব! মন্তব্য করলেন রুক্মিনী, তার পর...

শেষ আপডেট: 4 July 2019 13:59

দ্য ওয়াল ব্যুরো: ৮৭ বছর বয়স তাঁর, সল্টলেকে থাকেন। ২১ বছর আগে হারিয়েছেন স্বামীকে, সন্তান বিদেশে থাকেন। সেই একলা বৃদ্ধার বাড়িতেই চলছে আসন্ন বাংলা সিনেমা 'সাঁঝবাতি'-র শ্যুটিং। দেবকে খুবই স্নেহ করেন তিনি। এমনকী খবরও রাখেন আশপাশের সমস্ত কিছুর। দেবের সিনেমা, দেবের সঙ্গে রুক্মিনীর মিষ্টি সম্পর্ক-- কোনও কিছুই তাঁর অজানা নয়। তিনি সবিতা গঙ্গোপাধ্যায়। সেই সবিতাদেবী-ই বৃহস্পতিবার, রথের বিকেলে কেক বানিয়েছেন তাঁর বাড়িতে, গোটা শ্যুটিং ইউনিটের জন্য। বেশ খুশি হয়ে সেই ছবি টুইটারে পোস্ট করেছিলেন দেব। আর তাতেই সেই পোস্টের থ্রেডে একের পর এক জমে উঠল মজাদার মন্তব্য। হবে না-ই বা কেন। বলিউডের মহাতারকা দেবের পোস্ট যে! বৃহস্পতিবার, রথের দিন বিকেলে দু'টি ছবি পোস্ট করেন দেব। ছবিতে দেখা যায়, এক বৃদ্ধা কেক বানিয়েছেন। তাতে দেব ক্যাপশনও করেন, 'হোমমেড হ্যাপিনেস' লিখে। পোস্ট করার ঠিক এক মিনিট পরে দেবের 'বিশেষ' বান্ধবী রুক্মিনী মৈত্র মন্তব্য করেন সেই পোস্টে। সবিতাদেবীর বানানো কেক দেখে তিনি লেখেন, "দেব, এটা একদম ঠিক নয়! আমায় এখুনি নেমন্তন্ন করো!" https://twitter.com/idevadhikari/status/1146739708619194368 এর পাল্টা উত্তর দিতে একটুও দেরি করেননি দেব। এবং তা-ও একটি ভিডিও-সহকারে। ওই ভিডিও-য় সবিতাদেবীকে বলতে শোনা যায়, "রুক্মিনী খুব মিষ্টি মেয়ে। তার জন্য এই মিষ্টি কেক।" এই ভিডিওটি পোস্ট করে ফের দেব রুক্মিনীকে লেখেন, "এটা তোমার জন্য। এবার আমায় ধন্যবাদ দাও সারা জীবন ধরে।" https://twitter.com/idevadhikari/status/1146742633265414144 এখানেই শেষ হয়নি দেবের টুইট ও তার পরবর্তী মন্তব্যের পালা। এক তরুণী তাঁর হাতের ছবি পোস্ট করেন ওই টুইটে। হাতে দেবের নামে ট্যাটু আঁকা। কিশোরীর করুণ আর্তি, "আমারটাও একটু দেখো, বলো না কেমন হয়েছে?" https://twitter.com/Ishita28feb/status/1146743735616561153 প্রীতম চক্রবর্তী নামের আর এক অনুগামী আবার লেখেন, "আমাদেরও কেকের ভাগ চাই কিন্তু।" মহম্মদ মিনহাজুল আবার রুক্মিনীকে বলেছেন "ওয়াও, তুমি খুবই ভাগ্যবতী, কেক চাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে গেলে।" ঝন্টু দে নামের আর এক অনুরাগী, যার নামের পাশে আবার ব্র্যাকেটে 'দেবিয়ান' লেখা, তিনি দেব ও রুক্মিনীর একটি পারিবারিক ছবি পোস্ট করে তাঁদের 'দাদা-বৌদি' বলে সম্বোধন করেন। https://twitter.com/JhantuD13079449/status/1146744080656814081 মোট কথা, রথের দিন বিকেল বেলায় দেবের টুইট, হাসি-মজায় বেশ জমজমাট করে তোলে নেট-পাড়া। আর রুক্মিনীর সঙ্গে তাঁর কমেন্ট চালাচালি দেখে আরও এক বার প্রকাশ্যে আসে, তাঁদের সম্পর্কের খুনসুটিগুলি।

```