Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা-ঠাকুমার পুরনো শাড়িতেই অপরূপা! বিয়ের সাজে চমকে দিয়েছিলেন এই তারকারা

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বিয়ের মরসুম চলছেই। সম্প্রতি গাঁটছড়া বাঁধলেন জাভেদ আখতারের ছেলে অভিনেতা ফারহান আখতার। দীর্ঘদিনের প্রেমিকা শিবানি দন্দেকারের সঙ্গে তাঁর বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। বলিউড তারকাদের (Celebrities) বিয়ে (Wedding)

মা-ঠাকুমার পুরনো শাড়িতেই অপরূপা! বিয়ের সাজে চমকে দিয়েছিলেন এই তারকারা

শেষ আপডেট: 22 February 2022 15:24

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বিয়ের মরসুম চলছেই। সম্প্রতি গাঁটছড়া বাঁধলেন জাভেদ আখতারের ছেলে অভিনেতা ফারহান আখতার। দীর্ঘদিনের প্রেমিকা শিবানি দন্দেকারের সঙ্গে তাঁর বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। বলিউড তারকাদের (Celebrities) বিয়ে (Wedding) মানেই তা নিয়ে চর্চার শেষ নেই। কোন সেলেব কী পোশাক (Saree) পরলেন, কার গয়নায় কেমন সাজলেন, এসব নিয়ে ঘাঁটাঘাঁটি চলতেই থাকে। 'শ্রীবল্লি' কি এবার বিয়ের পিঁড়িতে! রাশ্মিকার প্রেমিকটিকে চেনেন তো? বলিউডের তারকারা সাধারণত বিয়ের পিঁড়িতে বসেন আটঘাট বেঁধে। সব্যসাচী ল্যাহেঙ্গা তো জলভাত। সঙ্গে থাকে নামী সংস্থার চোখ ধাঁধানো গয়না। কনের সাজে প্রিয় অভিনেত্রীদের দেখতে উতলা হয়ে ওঠেন দর্শকরাও। কিন্তু জানেন কি, এদেশে এমন বেশ কিছু তারকা আছেন যাঁরা নিজেদের বিয়েতে পরেছেন পুরনো শাড়ি, গয়না! নামী ডিজাইনারের পোশাককে তুড়ি মেরে উড়িয়ে তাঁরা বিয়ের সাজে আপন করে নিয়েছেন মায়ের শাড়ি, নস্টালজিয়া। কারা তাঁরা? আসুন দেখে নেওয়া যাক।

ইয়ামি গৌতম

২০২১ সালেই বিয়ে সেরেছেন ইয়ামি গৌতম। আদিত্য ধরের সঙ্গে তাঁর সেই বিয়ের দিনের ছবি মুগ্ধ করেছে ভক্তদের। শোনা যায়, বিয়েতে নিজের মায়ের পুরনো শাড়ি পরেছিলেন ইয়ামি। কোনও নামী ডিজাইনারকে পোশাকের বরাত দেননি। বিয়েটাও বেশ চুপিসারেই সেরেছিলেন তিনি। সামান্থা এবার শকুন্তলা! কালিদাসের নায়িকার বেশে চমকে দিলেন সক্কলকে Yami Gautam looks like a stunning bride in latest pictures from her wedding with Aditya Dhar

সানিয়া মির্জা

পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব আখতারের সঙ্গে ২০১০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন ভারতের টেনিস চ্যাম্পিয়ন সানিয়া মির্জা। বিয়েতে নতুন শাড়ির দিকে ঝোঁক ছিল না তাঁরও! ছোটবেলা থেকেই নাকি মায়ের বিয়ের শাড়ি পরার ইচ্ছে ছিল তাঁর। নিজের বিয়েতে তাই সেই শাড়িই পড়েন সানিয়া।

সোনম কাপুর

২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে আনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের বিয়ের জাঁকজমক এখনও মনে রেখেছেন অনেকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না সেই বিয়েতে কোনও নতুন গয়না কেনেননি সোনম! মা সুনিতা কাপুরের গয়নাতেই সেজেছিলেন তিনি। বিয়ের সাজে হয়ে উঠেছিলেন অপরূপা।

প্রিয়ঙ্কা গান্ধী

জাতীয় রাজনীতিতে প্রিয়ঙ্কা গান্ধী নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা নাম। ১৯৯৭ সালে রবার্ট বঢরার সঙ্গে বিয়ে হয় তাঁর। প্রিয়ঙ্কা গান্ধী নিজের বিয়েতে পরেছিলেন ঠাকুমা ইন্দিরা গান্ধীর শাড়ি। লাল আর সোনালি রঙের সেই বেনারসীতে মোহময়ী লাগছিল তাঁকে।

ইশা অম্বানি

মুকেশ অম্বানি ও নীতা অম্বানির মেয়ে ইশার বিয়ে হয় ২০১৮ সালে। আনন্দ পরিমলের সঙ্গে তাঁর সেই রাজকীয় বিয়ের জাঁকজমক ছিল দেখার মতো। এশিয়ার ধনীতম শিল্পপতির মেয়ে কিন্তু বিয়ের সাজে রেখেছিলেন নস্টালজিয়ার ছোঁয়া। তিনি যে ল্যাহেঙ্গা পরেছিলেন বিয়েতে, তাতে ছিল একটি লাল ওড়না। সেই ওড়নাটি আসলে মা নীতার বিয়ের পোশাক থেকে নেওয়া। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```