Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাশুড়ির জন্মদিনে ১০০০ গাছ লাগালেন বলিউড অভিনেত্রী, জিতে নিলেন হাজারো ভক্তের মন

দ্য ওয়াল ব্যুরো: কাজের পরিমাণ কমে এলেও, জনপ্রিয়তা এতটুকু কমেনি এখনও তাঁর। আগের মতো দুরন্ত ও তুখোড় অভিনেত্রীর ভূমিকায় তাঁকে ঘনঘন দেখা না গেলেও, তাঁর মিষ্টি হাসি আর চকিত চাউনি আজও ঝড় তোলে অনুরাগীদের মনে। তিনি বলিউডের নায়িকা জুহি চাওলা। তবে

শাশুড়ির জন্মদিনে ১০০০ গাছ লাগালেন বলিউড অভিনেত্রী, জিতে নিলেন হাজারো ভক্তের মন

শেষ আপডেট: 14 October 2019 10:38

দ্য ওয়াল ব্যুরো: কাজের পরিমাণ কমে এলেও, জনপ্রিয়তা এতটুকু কমেনি এখনও তাঁর। আগের মতো দুরন্ত ও তুখোড় অভিনেত্রীর ভূমিকায় তাঁকে ঘনঘন দেখা না গেলেও, তাঁর মিষ্টি হাসি আর চকিত চাউনি আজও ঝড় তোলে অনুরাগীদের মনে। তিনি বলিউডের নায়িকা জুহি চাওলা। তবে সিনেমা না হলেও, সম্প্রতি একটি বিশেষ কারণে ভক্ত-অনুরাগীদের হৃদয় জিতেছেন জুহি চাওলা। তাঁর শাশুড়ি সুনয়নার জন্মদিনে অভিনব উপহারের ব্যবস্থা করেছেন তিনি। শাশুড়ির একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে জুহি জানিয়েছেন, তাঁর জন্মদিন উপলক্ষে ১০০০টি চারাগাছ লাগিয়েছেন তিনি। শাশুড়ির জন্মদিন এমনই অভিনব ভাবে পালন করতে উদ্যোগী হয়েছেন জুহি। জুহির এই পদক্ষেপে ধন্য-ধন্য করছেন সকলে। বিশ্বজুড়ে পরিবেশ নিয়ে এই ভয়াবহ অবস্থায় নিজে হাতে সবুজায়নের দায়িত্ব নিয়েছেন ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া খেতাবপ্রাপ্ত এই অভিনেত্রী।  শাশুড়ির ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, “আমার শাশুড়ি মায়ের জন্মদিনে ১০০০ চারাগাছ লাগালাম। ঈশ্বরের কৃপা সর্বদা থাকুক আমার উপর।” অভিনেত্রী আরও লেখেন, “যখনই আমার মনে হয়েছে আমার পৃথিবী ফুরিয়ে আসছে, তখনই আমার পাশে সব সময় থেকেছেন শাশুড়ি মা।" ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন অভিনেত্রী জুহি চাওলা। দেখুন অভিনেত্রীর সেই পোস্ট। https://www.instagram.com/p/B3boVhVpnxY/?utm_source=ig_embed&utm_campaign=dlfix তবে এই প্রথম নয়। দিন কয়েক আগেই জন্মদিন ছিল বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার। সোশ্যাল মিডিয়া উপচে পড়ে শুভেচ্ছায়। আয়ুষ্মানকেও একেবারে অভিনব এক উপহার দিয়েছিলেন জুহি চাওলা। অভিনেতাকে 'কাবেরী কলিং প্রচার অভিযান'-এ যোগ দিতে অনুরোধ করেন জুহি। জানান, জন্মদিন উপলক্ষে তিনি যেন নদীর তীরে ১০০টি গাছ লাগান। জুহির এই অনুরোধে এক কথায় রাজি হয়ে গেছিলেন আয়ুষ্মান। https://twitter.com/iam_juhi/status/1172969853596184583 টুইটে জানিয়েছিলেন, এই ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুব খুশি। দেশের জন্য কিছু করতে পারলে খুবই ভাল লাগে তাঁর। জুহিও পাল্টা টুইটে জানান, আয়ুষ্মান সবসময়েই এই ধরনের কাজে উৎসাহী। তাই তাঁর মনে হয়েছে, জন্মদিনে আয়ুষ্মানের জন্য এর থেকে ভাল উপহার আর কিছুই হতে পারেন না।

পড়ুন, দ্য ওয়াল পুজোসংখ্যার বিশেষ লেখা...

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96/

```