Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

করোনা আক্রান্ত ‘বাহুবলী’র পরিচালক রাজামৌলি, সংক্রামিত তাঁর পরিবারও

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হলেন ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলি। তাঁর পরিবারের সদস্যরাও কোভিডে আক্রান্ত হয়েছেন বলে নিজেই টুইট করে জানিয়েছেন এই দক্ষিণী পরিচালক। বুধবার টুইট করে করোনা তিনি লেখেন, “আমি এবং আমার পরিবারের সদস্যরা ক

করোনা আক্রান্ত ‘বাহুবলী’র পরিচালক রাজামৌলি, সংক্রামিত তাঁর পরিবারও

শেষ আপডেট: 30 July 2020 02:55

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হলেন ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলি। তাঁর পরিবারের সদস্যরাও কোভিডে আক্রান্ত হয়েছেন বলে নিজেই টুইট করে জানিয়েছেন এই দক্ষিণী পরিচালক। বুধবার টুইট করে করোনা তিনি লেখেন, “আমি এবং আমার পরিবারের সদস্যরা কিছুদিন থেকেই অসুস্থ বোধ করছিলাম। আমাদের অল্প জ্বরও ছিল। তাই সময় নষ্ট না করে আমরা করোনা টেস্ট করিয়েছি। তার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ মতো আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে আছি।” তিনি আরও জানিয়েছেন, তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের এখন কোনও উপসর্গ নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মেনেই ওষুধ খাচ্ছেন বলে জানিয়েছেন রাজামৌলি। https://twitter.com/ssrajamouli/status/1288494756360622080 তাঁর তৈরি করা বাহুবলী দক্ষিণী সিনেমার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক হয়ে উঠেছিল। ফলে রাজা মৌলির করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। দক্ষিণী সংবাদমাধ্যমে নানান গুজবও রটে যায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে। শেষপর্যন্ত নিজেই টুইট করে জানান রাজামৌলি। তাঁর পরবর্তী ছবি ‘আরআরআর’-এর কাজ চলছে। এই ছবিও বিপুল বাজেটের ছবি হতে চলেছে। মূল চরিত্রে অভিনয় করবেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। এ ছাড়াও অজয় দেবগণ ও আলিয়া ভাটকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। এখানেই শেষ নয়। হলিউডের সিনেমার পরিচিত মুখ রে স্টেভেনসন, অলিভিয়া মরিস এবং আলিসন ডুডিকেও দেখা যাবে পর্দায়। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও হায়দরাবাদের নিজাম শাসনের বিরুদ্ধে আল্লুরি সীতারামারাজু ও কোমারাম ভীমের মতো দুই স্বাধীনতা সংগ্রামীকে নিয়েই তৈরি হচ্ছে ছবি। ২০২১-এর জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা এই নতুন ছবির। এমনিতে বলিউড বা সিনে জগতে কোভিড সংক্রমণের ঘটনা নতুন নয়। এখনও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। দু’দিন আগেই ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তাই রাজামৌলির পজিটিভ হওয়ার খবরে উৎকণ্ঠা তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। কিন্তু তিনি জানিয়েছেন, চিন্তার কিছু নেই। দ্রুত সেরে উঠছেন তিনি। এখন তাঁর শরীরে উপসর্গও নেই।

```