Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'অ্যাঞ্জেলিনা জোলির ইণ্ডিয়ান ভার্সন', ক্যান্সার হওয়ায় স্তন কেটে বাদ দিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: সোনালী বেন্দ্রের পর এ বার তাহিরা কাশ্যপ। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা। তবে তাতে হারার পাত্রী নন তাহিরা। ক্যান্সার যাতে বেশি ছড়িয়ে পড়তে না পারে, তার ব্যবস্থা করে ফেলেছেন তিনি।

'অ্যাঞ্জেলিনা জোলির ইণ্ডিয়ান ভার্সন', ক্যান্সার হওয়ায় স্তন কেটে বাদ দিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী

শেষ আপডেট: 23 September 2018 20:09

দ্য ওয়াল ব্যুরো: সোনালী বেন্দ্রের পর এ বার তাহিরা কাশ্যপ। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা। তবে তাতে হারার পাত্রী নন তাহিরা। ক্যান্সার যাতে বেশি ছড়িয়ে পড়তে না পারে, তার ব্যবস্থা করে ফেলেছেন তিনি। ক্যান্সারে জিরো স্টেজেই চিকিৎসা চলছে তাঁর৷ নিজের অসুস্থতা নিয়ে একটি সারক্যাস্টিক পোস্ট করেছেন তাহিরা৷ যেখানে তিনি লিখেছেন, “আমি অ্যাঞ্জেলিনা জোলির ইণ্ডিয়ান ভার্সন৷ কারণ আমার একটি স্তনেই ক্যান্সারের আশঙ্কা দেখা দিয়েছিল৷ আমি আমার ডাক্তারকে বলেওছি যে কার্দাশিয়ানদের টক্কর দেওয়ার সময় এসে গিয়েছে৷” স্তন ক্যান্সারের জিরো স্টেজে থাকাকালিনই অস্ত্রোপচার (mastectomy procedure) করে ফেলেছেন তিনি৷ অ্যাঞ্জেলিনা জোলিরও একই রকম ভাবে জিরো স্টেজে ক্যান্সারের চিকিৎসা হয়েছিল৷ তাহিরার স্তনে ডাকটাল কারসিনোমা ইন সিটু হয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট একটি জায়গায় ক্যানসার কোষ বৃদ্ধি পাচ্ছে। অস্ত্রোপচার করলে ক্যানসার আর ছড়িয়ে পড়বে না শরীরের কোনও অংশেই। সাত দিন ধরে হাসাপাতালেই ছিলেন তাহিরা৷ হাসপাতাল থেকে ছুটি পেয়ে এই পোস্ট করেছিলেন তিনি৷ কেবল নিজের অসুস্থতা নয় অন্যান্য মহিলাদের নিজেদের রোগ নিয়ে সচেতন হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি৷ অধিকাংশ মহিলাই নিজিদের অসুস্থতা এড়িয়ে যান৷ তাঁর কথায়, ‘‘প্রতিটি স্তনেরই হয়তো নিজস্ব একটা গল্প থাকে।’’ https://www.instagram.com/p/BoBcZZ3BZuq/?utm_source=ig_web_copy_link ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে৷ ডাক্তারের কাছে কে যাবে, খরচসাপেক্ষ ব্যাপার স্যাপারে না যাওয়াই ভালো৷ এসব ভাবতে ভাবতেই অনেকের প্রাণ নিয়ে টানাটানি হয়৷ কখনও কঠিন চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়৷ তাঁদের জন্যও তাহিরা জানিয়েছেন, “এমন কোনও কাজ নেই যা মানুষের সাহসে কুলোয় না৷ আমি সকল মহিলাকে সচেতন করতে চাই৷ আমার বয়স ৩৫, দু’বার ম্যামোগ্রাম হয়েছে আমার৷ যদি কখনও কোনও লক্ষণ দেখেন তৎক্ষণাৎ চিকিৎসা করান৷ যদিও আমরা স্তন নিয়ে অবসেসড কিন্তু এই অস্ত্রোপচারের পর নিজেকে আরও ভালবাসতে শুরু করেছি আমি৷” তাহিরার পোস্ট শেয়ার করেছেন আয়ুষ্মান। লিখেছেন, ‘‘শেষ সাত দিন লড়াই চলেছে। তবে তাঁরা হারতে পারেন না। খুব সুন্দর একটা জীবন কাটাবেন তাঁরা’’। কেবল আয়ুষ্মান খুরানার স্ত্রী নন, অভিনেত্রী লিজা রেও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন৷ তিনিও নিজের অসুস্থতা নিয়ে যথেষ্ট ভোকাল ছিলেন মিডিয়ার সামনে৷ চিকিৎসার পর স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন৷ জন্ম দিয়েছেন ফুটফুটে দুই জমজ সন্তানের।

```