Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের করোনা পরিস্থিতি 'ভীষণ মর্মান্তিক', সহানুভূতি জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-দুর্যোগে ভারতের নাগরিকদের পাশে থাকার বার্তা দিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কুর্নিশ জানালেন সামনের সারিতে দাঁড়িয়ে নিরন্তর কাজ করে চলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও। কিছুদিন বাদেই মুক্তি পেতে চলেছে জোলির নতু

ভারতের করোনা পরিস্থিতি 'ভীষণ মর্মান্তিক', সহানুভূতি জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

শেষ আপডেট: 11 June 2021 11:25

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-দুর্যোগে ভারতের নাগরিকদের পাশে থাকার বার্তা দিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কুর্নিশ জানালেন সামনের সারিতে দাঁড়িয়ে নিরন্তর কাজ করে চলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও। কিছুদিন বাদেই মুক্তি পেতে চলেছে জোলির নতুন ফিল্ম 'দোজ হু উইশ মি ডেড'। সেখানে একজন দমকলকর্মীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি একটি অনলাইন পোর্টালকে আগামী ছবি নিয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন জোলি। তখনই আলোচনা প্রসঙ্গে তাঁর সামনে ভারতের কোভিড পরিস্থিতি সংক্রান্ত কিছু প্রশ্ন রাখা হয়। যার উত্তর দিতে গিয়ে তিনি জানান, এদেশের অতিমহামারীর অবস্থাকে ভয়াবহ কিংবা মর্মান্তিক বললেও কম বলা হয়। সবকিছু দেখার পর তিনি অত্যন্ত মর্মাহত। শোক জাহির করে ভুক্তভোগী নাগরিকদের সান্ত্বনা দেওয়ার ভাষাও তাঁর জানা নেই। তিনি ও তাঁর মতো আরও অনেকে ভারতের করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি চেয়ে প্রার্থনা করে চলেছেন৷ আক্রান্তদের পাশাপাশি স্বজন হারানো পরিবারদেরও সহানুভূতি জানান জোলি। আগামী ছবিতে খোদ নিজেই দুর্যোগ মোকাবিলায় ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন তিনি। তাঁর চরিত্রের বিষয়টি ভাঙতে গিয়ে ভারতের চিকিৎসকদের কথাও জোলি টেনে আনেন। জানান, দেশের কোভিডযোদ্ধারা যেভাবে নিজেদের জীবন বিপন্ন করে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন, তাকে তিনি মনেপ্রাণে সম্মান করেন। চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মীদের জীবিকাকে 'মহত্তম পেশা' বলেও উল্লেখ করেন জোলি। উল্লেখ্য, 'দোজ হু উইশ মি ডেড' ছাড়াও মার্ভেল স্টুডিও প্রযোজিত 'ইটার্নালস' নামে আরও একটি ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অ্যাঞ্জেলিনা জোলি৷ অস্কারজয়ী পরিচালক চোলে হাও-এর নির্দেশিত ছায়াছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন সালমা হায়াক, রিচার্ড ম্যাডেন, কুমাইল নাঞ্জিয়ানির মতো তারকারা।

```