Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় নতুন ভাইরাস! তদন্তে মুম্বই থেকে ছুটে এলেন উমাকান্ত

বাংলা ভাষা তিনি বলতে পারেন না, তবে বুঝতে পারেন একটু। এর আগে অবশ্য তামিল, তেলুগু, কন্নড়, ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় মরাঠি অভিনেতা, উমাকান্ত পাতিল।

বাংলায় নতুন ভাইরাস! তদন্তে মুম্বই থেকে ছুটে এলেন উমাকান্ত

উমাকান্ত পাতিল

শেষ আপডেট: 7 March 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষা তিনি বলতে পারেন না, তবে বুঝতে পারেন একটু। এর আগে অবশ্য তামিল, তেলুগু, কন্নড়, ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় মরাঠি অভিনেতা, উমাকান্ত পাতিল (Umakant patil)। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘সূর্যবংশী’, ‘জওয়ান’, বা ‘সার্কাস’-এর মতো বলিউড ছবির পর, এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন উমাকান্ত। ছবির নাম 'ভামিনী'। এক কথায় তিনি এই ছবির ইউএসপি। উমাকান্ত ছাড়াও ছবিতে যে দু’জন অভিনেতা মুখ্য চরিত্রে রয়েছেন, তাঁরা প্রিয়াঙ্কা সরকার এবং তথাগত মুখোপাধ্যায়। (Priyanka Sarkar, Tathagata Mukhopadhyay)

বালুরঘাট এক ছোট শহরে। সুহিতার নেতৃত্বে গড়ে ওঠে গোমিরা মহিলা নৃত্যদল। গোমিরা মুখোশের আড়ালে সমাজে ঘটে চলা অবিচারের বিরুদ্ধে লড়াই করতে থাকে তাঁরা। হঠাৎ এক অন্ধকার রহস্যের মুখোমুখি হয় গোটা দল। শহরে চলতে থাকে এক মারণ ভাইরাসের নিয়ে অবৈধ ক্লিনিকাল ট্রায়াল। তা নিয়ে যত অনুসন্ধান এগোয়, আরও ঘনীভূত হয় রহস্য। বারবার বিপদের মুখোমুখি পড়তে হয় তাঁদের। সাহায্যে আসেন অফিসার ইন্দ্র আহুজা। সুহিতা, তাঁর দল কিংবা ইন্দ্র কি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ন্যায়বিচার পথ খুঁজতে পারবে? নাকি তাঁরাই হয়ে যাবে অপরাধীদের নেক্সট টার্গেট?

অভিনেতারা

পরিচালক হিসাবে 'ভামিনী'-তেই আত্মপ্রকাশ করতে চলেছেন চিকিৎসক স্বর্ণায়ু মৈত্র। এই ছবির জন্য বাংলা ভাষা শিখেছেন উমাকান্ত। তাঁর কথায়, ‘সংলাপে বাংলা বলেছি। ডাবিং করেছি। নতুন ভাষা শিখে খুব ভাল লেগেছে।’ নতুন পরিচালকের সঙ্গে কাজ করছেন উমাকান্ত, প্রিয়াঙ্কা, তথাগত। তাঁদের প্রত্যেকের কথায় পরিচালকের নতুন হলেও পরিশ্রমী। তাই কারওরই কাজ করতে অসুবিধে হয়নি। প্রিয়াঙ্কা সরকারও এই ছবিতে অভিনয়ের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। দিনের পর দিন শিখেছেন গোমীরা নাচ। আলাদা প্রশিক্ষক রেখে শিখেছেন সেই নাচ। তবে, প্রিয়াঙ্কা গোটা ক্রেডিট দিলেন পরিচালককেই, ‘স্বর্ণায়ুর সাহস আছে। এমন এক শিল্পকে ও ওর ছবির মাধ্যমে তুলে ধরেছেন, যা এখনও মানুষের অগোচরে রয়েছে। শুধু তাই নয়, সিনেমায় আমরা কলকাতাকেই বড় করে দেখে থাকি ছবিতে। বালুরঘাটের মতো ছোট, সুন্দর শহর যে রয়েছে, সেগুলো দর্শকের সামনে আসবে।’ ছবিতে শুধু বালুরঘাটকেই রাখেনি পরিচালক। বালুরঘাটের একাধিক মঞ্চাভিনেতারাও কাজ করছেন ‘ভামিনী’তে। একদিকে গ্রামবাংলার জীবনযাত্রা, সংস্কৃতি, অন্যদিকে ক্রাইম থ্রিলার। এমন এক মিশেলে পরিচালক ফেঁদেছেন তাঁর প্রথম ছবির গল্প।

তবে সে গল্পের জোর ঠিক কতটা তা জানতে, অপেক্ষা করতে হবে। আগামী ২৫ এপ্রিল মুক্তি পেতে চলেছে পরিচালক স্বর্ণায়ু মৈত্রর প্রথম ছবি ‘ভামিনী’।


```