Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্লিকে আসছে নতুন সিরিজ শক্তিরুপেণ, রইল টিজার

অম্লান মজুমদার এর লেখা এই সিরিজে অভিনয় করছেন বাসবদত্তা চ্যাটার্জী ও রেজওয়ানকে।

ক্লিকে আসছে নতুন সিরিজ শক্তিরুপেণ, রইল টিজার

শেষ আপডেট: 19 February 2024 11:55

দ্য ওয়াল ব্যুরো: সত্য ঘটনা অবলম্বনে আসতে চলেছে ক্লিকের নতুন সিরিজ 'শক্তিরুপেণ'। অম্লান মজুমদার এর লেখা এই সিরিজে অভিনয় করছেন বাসবদত্তা চ্যাটার্জী ও রেজওয়ানকে। এই জুটি দর্শকের কাছে একেবারে নতুন। ওটিটিতে বাসবদত্তা ও রেজওয়ানের প্রথম কাজ।


সিরিজের পরিচালক সুরজিত (সাহেব) মুখার্জী বলেন, 'গল্পটির প্রেক্ষাপট অম্লান যখন আমাকে শোনায় তখনি ভেবেছিলাম কাজটা করব। আজ সেই মাধ্যমের সাহায্যেই আপনাদের সামনে আনতে চলেছি সত্য ঘটনা অবলম্বনে "শক্তিরুপেণ"।'

News18 Bengali
চিত্রনাট্যকার অম্লান মজুমদার প্রোজেক্টটি নিয়ে খুব উত্তেজিত। জানান, 'আমাদেরই রাজ্যে ছোট্ট গ্রাম সুটিয়া। ১৯৯৯-২০০১ সাল ধরে এই তিন বছরে সেখানেই ঘটেছিলো একের পর এক নারকীয় ঘটনা। আর এই ধর্ষণের বিরুদ্ধে এক নারীর গর্জে ওঠার কাহিনী এই "শক্তি রূপেণ"।

News18 Bengali
অভিনেত্রী বাসবদত্তার প্রথম কাজ ওটিটিতে। তিনিও এরকম একটা চরিত্রে কাজ করতে পেরে খুশি। জানান, 'এর আগে বহু প্রতিবাদী নারী চরিত্রে অভিনয় করেছি, কিন্তু দময়ন্তী চ্যাটার্জি আমাকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে। সিরিজটির প্রেক্ষাপট সুটিয়া নামে একটি ছোট্ট গ্রাম এবং সেখানে ঘটে যাওয়া ধর্ষণের শিকার নয়না মন্ডল। একজন নারীর হয়ে অন্য নারীর প্রতিবাদের গল্প বলবে শক্তিরূপেণ। দময়ন্তী এখানে শক্তির প্রতীক, প্রতিবাদের ঝড় তুলে দেওয়া দমকা হাওয়া।'

News18 Bengali
রেজওয়ানও এই নিয়ে অনেক কথা বলেন, 'এরকম একটা কাজের মধ্যে থাকতে পেরে নিজের ভালো লাগছে। গল্পটা শোনার পর গল্পটা চুজ করেছিলাম। Klikk এর মত এরকম একটা মঞ্চে এরকম ম্যানেজমেন্ট, ডিরেক্টর, ক্রিয়েটিভ, ক্যামেরা, স্ক্রিপ্ট রাইটার, গণমাধ্যম, মার্কেটিং, প্রত্যেকের সাথে কাজ করে আমি আপ্লুত।'


ফেব্রুয়ারিতেই ক্লিকে মুক্তি পাবে 'শক্তিরুপেণ'।  


```