
শেষ আপডেট: 24 August 2023 12:40
শহর জুড়ে আতঙ্ক। একের পর এক খুন হচ্ছে মানুষ। খুনের হদিশ করতে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নাজেহাল অবস্থা। তাঁরা কোনও কুল কিনারা করতে পারছেন না (new mythological thriller cafe wall is about to release)। শহরবাসী আতঙ্কে সন্ধ্যার পর বাড়ির থেকে বেরতে ভয় পাচ্ছেন। কে হতে পারে খুনি? খুনের মোটিভই বা কী? অবশেষে খুনের কিনারা করতে ডাক পড়ে স্পেশাল ব্রাঞ্চ অফিসার মিস্টার বন্দ্যোপাধ্যায়ের। খুনের সূত্র ধরতে তাঁকে পৌঁছতে হয় পাহাড়ে অনন্যার বাড়িতে। এরপর কী ঘটে? আদৌ কী খুনি ধরা পড়ে? এই সাসপেন্স নিয়ে ২৫ অগাস্ট মুক্তি পাবে অরুদীপ্ত দাশগুপ্তের ছবি 'ক্যাফে ওয়াল'।
পরিচালক কে ছবি সম্পর্কে প্রশ্ন করতেই অরুদীপ্ত বললেন,'আমার মনে হয় সম্ভবত কলকাতায় প্রথম এই ধরনের বিষয় নিয়ে কাজ হচ্ছে।যেহেতু থ্রিলারধর্মী এই ছবি তাই গল্প বলা সম্ভব নয়।তবে আশা করি দর্শক নতুন কিছু পাবেন।'
ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত( মিস্টার বন্দ্যোপাধ্যায়), সুপ্রিয় দত্ত, আরিয়ান, রূপসা চট্টোপাধ্যায় (অনন্যা),দেবরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, দীপক হালদার, সুব্রত গুহ রায়, শুভঙ্কর দাশগুপ্ত প্রমুখ। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন 'ডান্স বাংলা ডান্স'খ্যাত বিলাস বাবু।
পিডিজি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই ছবি।প্রযোজক শুভঙ্কর দাশগুপ্ত। ক্যামেরার দায়িত্ব রয়েছেন প্রমিত দাস।সম্পাদনা করেছেন দীপক মন্ডল। সুরারোপ করেছেন শুভ (শুভঙ্কর)।
মিমের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া প্রকাশ রাজের, ট্রোলারদের ‘বোকা’ বলে নিজের যুক্তিতে অনড় অভিনেতা