Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেব বনাম জিৎ, এবার পুজোয় মুখোমুখি দুই মহাতারকা

 শুভদীপ বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো মানেই সিনেমাহলে এক ঝাঁক বাংলা ছবি। গতবছর পুজোতে অতিমারি আবহে ছবি রিলিজ করলেও সেই অর্থে ছবির ব্যবসা জমেনি, না মন ভরেছে দর্শকদের। দর্শক করোনা আতঙ্কে সিনেমাহল-মুখোই হয়নি। এবার সেই দুর্যোগ অনেকটা কেটেছে। পুজো

দেব বনাম জিৎ, এবার পুজোয় মুখোমুখি দুই মহাতারকা

শেষ আপডেট: 12 September 2021 10:05

 শুভদীপ বন্দ্যোপাধ্যায়

দুর্গা পুজো মানেই সিনেমাহলে এক ঝাঁক বাংলা ছবি। গতবছর পুজোতে অতিমারি আবহে ছবি রিলিজ করলেও সেই অর্থে ছবির ব্যবসা জমেনি, না মন ভরেছে দর্শকদের। দর্শক করোনা আতঙ্কে সিনেমাহল-মুখোই হয়নি। এবার সেই দুর্যোগ অনেকটা কেটেছে। পুজোর আগে আগেই ছবি দেখতে দর্শক সমাগম হচ্ছে হলগুলোতে। তাই আসন্ন দুর্গা পুজো ঘিরে শুরু হচ্ছে নতুন ছবি দেখার উন্মাদনা। বাংলা ছবির দর্শকদের উত্তেজনা আরও বাড়ার মতোই জবর খবর, এবার পুজোয় আসছে দুই মহাতারকার বাংলা ছবি একসঙ্গে। এবার পুজোয় মুখোমুখি হতে চলেছেন দুই সুপারস্টার, জিৎ আর দেব। দেব বনাম জিৎ। পুজোয় দেবের ‘গোলন্দাজ’ আর জিতের ‘বাজি’, একসঙ্গে সিনেমাহলে রিলিজ করবে। সুতরাং, পুজোয় সিনেমা হল ‘হাউসফুল’। খুশি সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স হলমালিকরাও। জিৎ মূলত ইদেই তাঁর ছবি রিলিজ করতে পছন্দ করেন। হার্ডকোর কর্মাশিয়াল ছবির অভিনেতা জিৎ ইদেই তাঁর লাকি চার্ম মনে করেন। ব্যতিক্রম পাভেল পরিচালিত জিৎ-নুসরত-আবির অভিনীত ছবি 'অসুর' মুক্তি পেয়েছিল বড়দিনের আমেজে। অন্যধারার ছবি করেও সে ছবি বক্সঅফিসে সাফল্য পায়নি, কিন্তু জিতের সাহসী কাজ এ ছবি বটেই। পুজোতে ছবির ভিড়ে তিনি নিজেকে রাখতে চান না। তাঁর মুক্তি আসন্ন ‘বাজি’ ছবিটি গতবছরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে তা পিছিয়েছে। ইদের সময় রিলিজ করার পরিকল্পনা ছিল। কিন্তু সিনেমাহল বন্ধ থাকায় তা হয়ে ওঠেনি। শুক্রবারই জিৎ ঘোষণা করেন, অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘বাজি’ মুক্তি পাবে এই পুজোয়। ছবিতে এই প্রথমবার জিৎ-মিমির জুটি আসবে বড়পর্দায়।জিতের সঙ্গে টক্কর দিতে পুজোয় আসছে দেব অভিনীত ‘গোলন্দাজ’। পাশাপাশি দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ সিনেমাটিও পুজোয় মুক্তি পাবে। এ ছাড়াও সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত পরমব্রত-কোয়েল মল্লিক রানে অভিনীত 'বনি'ও মুক্তি পাবে এই পুজোতে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবির চিত্রনাট্য। গল্পের মূল প্রেক্ষাপটে কল্পবিজ্ঞান। বনি একটি শিশু, যার রয়েছে কিছু অলৌকিক ক্ষমতা। গল্পে বনি কোয়েল ও পরমের একমাত্র সন্তান। এছাড়াও অঙ্কুশ-শুভশ্রী অভিনীত একটি ছবিও মুক্তি পাওয়ার কথা।কিন্তু পুজোয় মূল টক্কর হবে দেব বনাম জিতের। জিৎ হাজির হয়েছেন তাঁর ধামাকাদার 'বাজি' ছবি নিয়ে। অন্যদিকে দেব একদম অন্যপথে হেঁটে আসছেন 'গোলন্দাজ' হয়ে। আবার দেবের প্রোডাকশানের 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’তেও দেখা মিলবে নতুন আইডিয়াতে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়দের।কে হাসবে শেষ হাসি সেটাই এখন দেখার। একটু যদি দর্শকদের মতামত দেখে ছবিগুলির ভাগ্যনির্ধারণ করা যায় তাহলে বলতে হয় কোথাও গিয়ে দেব এগিয়ে জিতের থেকে এই টক্করে। কারণ দেব বারবার নিজেকে ভাঙছেন গড়ছেন এবং অভিনব কনসেপ্টে দেব করছেন অনেক বেশি পরীক্ষানিরীক্ষা। ইতিহাসের পাতা থেকে এমনই এক নায়ককে সিনেমার পর্দায় জীবন্ত করে তুলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সুপারস্টার দেব।কিংবদন্তি ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে তৈরি ‘গোলন্দাজ’। যে ভূমিকায় অভিনয় করতে রীতিমতো মাঠে নেমে দিনের পর দিন ফুটবল সাধনা করে ছবির শ্যুটিং করেছেন দেব। নিজের লুকও পাল্টে ফেলেছেন তিনি। নতুন ভাবে দেবকে দেখতে উন্মাদনা তুঙ্গে। আবার প্রথমবার রূপকথার গল্প নিয়ে আসছেন দেব। অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সৃষ্ট দুই চরিত্র হবুচন্দ্র-গবুচন্দ্রের কীর্তিকলাপ নিয়ে তৈরি হয়েছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে কবীর সুমন। আরও চমক, সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ধারাভাষ্যেই শোনা যাবে বোম্বাগড়ের শুরুর গল্প। ট্রেলার রিলিজের পর উন্মাদনা তুঙ্গে। [caption id="attachment_2361219" align="aligncenter" width="600"] নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেব[/caption] এদিকে জিতের নিজস্ব প্রযোজনা সংস্থার প্রযোজনায় 'বাজি' ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। তেলেগু ছবি ‘নানাকু পেমাথ’ চলচ্চিত্রের অফিসিয়াল রিমেক এটি। জিত-মিমির চুম্বন দৃশ্য ঘিরে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে।কিন্তু তামিল রিমেক ছবির বাজার কি এখনও টলিউডে আছে? যেখানে দেব 'গোলন্দাজ' বা 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র মতো অভিনব আইডিয়ার মৌলিক বাংলা ছবি আনছেন সেখানে এখনও জিৎ রিমেকেই ব্যস্ত। কিছু জিৎ-ফ্যান সেই আগের 'শুভদৃষ্টি', 'পিতৃভূমি', 'বন্ধন'-এর মতো ছবির জিৎকে ফিরে পেতে চান। আবার কিছু জিৎ ফ্যান রিমেক ধামাকাদার রংচঙে সাজে নাচাগানা করা জিৎকেই রিমেক ছবিতে দেখতে চাইছেন। বক্সঅফিস আর সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচিয়ে রাখতে জিতের তামিল রিমেক ছবি কি পুজোয় করবে বাজিমাৎ? নাকি দেবের এক্সিপেরিমেন্টাল ভাবনার অন্যধারার ছবিগুলিই হাউসফুল বোর্ড আনবে বক্সঅফিসে। জিৎ না দেব? কে হাসবেন শেষ হাসি? পুজোয় এবার জোর টক্কর জোর লড়াই।

```