Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

আকাশবাণীর ঘোষণায় 'উত্তাল বাংলা', বড় পর্দায় তুলে ধরবে যীশুর 'মহালয়া'

দ্য ওয়াল ব্যুরো: শরৎকালের শুরু মানেই বঙ্গ জীবনে আসে উৎসবের আমেজ। এই উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রেডিও। যুগ এখন মুঠোফোনের। কানে সারাক্ষণ বাজছে এফএম স্টেশন। প্লে-লিস্টেও রয়েছে রক থেকে ফোক। কিন্তু নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ দে

আকাশবাণীর ঘোষণায় 'উত্তাল বাংলা', বড় পর্দায় তুলে ধরবে যীশুর 'মহালয়া'

শেষ আপডেট: 4 January 2019 12:21

দ্য ওয়াল ব্যুরো: শরৎকালের শুরু মানেই বঙ্গ জীবনে আসে উৎসবের আমেজ। এই উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রেডিও। যুগ এখন মুঠোফোনের। কানে সারাক্ষণ বাজছে এফএম স্টেশন। প্লে-লিস্টেও রয়েছে রক থেকে ফোক। কিন্তু নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখা দিলেই, তাক থেকে ধুলো ঝেড়ে নামিয়ে ফেলা হয় সাধের রেডিও। কারণ একটাই। মহালয়া শুনতে হবে। সারাবছর হেডফোনে যতই গান শোনা হোক না কেন, ইউটিউব বা এফএম-এ মহালয়া শোনায় আপত্তি রয়েছে জেন ওয়াইয়েরও। কথায় বলে মহালয়া বঙ্গ জীবনের আবেগ, নস্টালজিয়া। আর মহিষাসুরমর্দিনীর প্রতি আম জনতার এই অমোঘ টানের অন্যতম কারণ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গুরুগম্ভীর আওয়াজ। কিন্তু ১৯৭৬ সালে হঠাৎই যেন বিনা মেঘে বজ্রপাত হয়েছিল আম বাঙালির মাথায়। আকাশবাণী থেকে মহালয়ার সম্প্রচারে হয়েছিল এক সাংঘাতিক বদল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবর্তে সেই বছর মহালয়ার স্তোত্র পাঠ করেছিলেন উত্তম কুমার। মহানায়ক বাঙালির অত্যন্ত প্রিয় হওয়া সত্ত্বেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবর্তে মহালয়ায় তাঁর গলায় স্তোত্র পাঠের ব্যাপারটা ভালো চোখে দেখেননি কেউই। মেনে নিতেও পারেনি ১৯৭৬-এর বঙ্গ সমাজ। আকাশবাণীর বিরুদ্ধে উঠেছিল সমালোচনার ঝড়। কঠোর ভাষায় সমালোচনা লেখা হয়েছিল সংবাদপত্রেও। https://youtu.be/m3mSxyItwaI ১৯৭৬-এর এই ঘটনা নিয়েই এ বার সেলুলয়েডে আসছে সৌমিক সেনের ছবি 'মহালয়া'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এই ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে রয়েছেন, শুভাশিস মুখোপাধ্যায়। চরিত্রের জন্য নিজেকে নানা ভাবে ভাঙেন যীশু। হালফিলের 'রাজকাহিনী' কিংবা 'এক যে ছিল রাজা'-তেই তার পরিচয় পেয়েছেন দর্শকরা। এ বার উত্তম কুমারের চরিত্রে যীশু কেমন অভিনয় করেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। চ্যালেঞ্জিং রোলে রয়েছেন শুভাশিসও। হারবার্টের পর বিগ স্ক্রিনে যে এই অভিনেতা আবার চমক দেবেন, তেমনটাই আশা করছেন শুভাশিসের অনুরাগীরা। ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছবির পোস্টার। সংবাদপত্রের আদলে 'মহালয়া' ছবির এই পোস্টার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্যাপশনে রয়েছে "বীরেন্দ্রকৃষ্ণের বদলে উত্তম, উত্তাল বাংলা"। দেখুন সেই ছবি। https://twitter.com/nideascreations/status/1081075252652793856

```