Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

New Bengali Movie: জিতের রাবণ না দেবের কিশমিশ! বক্স অফিসে আজ জোর টক্কর

দ্য ওয়াল ব্যুরো: ইদের প্রাক্কালে আজ টলিউডের বক্স অফিসে ফের মুখোমুখি দুই সুপারস্টার জিৎ আর দেব (New Bengali Movie)। দক্ষিণের 'কেজিএফ ২' ঝড়ে যখন সারা দেশ উত্তাল, তখন টলিউড তার দর্শকদের জন্য ডালি সাজিয়েছে জিতের 'রাবণ' আর দেবের 'কিশমিশ' দিয়ে

New Bengali Movie: জিতের রাবণ না দেবের কিশমিশ! বক্স অফিসে আজ জোর টক্কর

শেষ আপডেট: 29 April 2022 05:39

দ্য ওয়াল ব্যুরো: ইদের প্রাক্কালে আজ টলিউডের বক্স অফিসে ফের মুখোমুখি দুই সুপারস্টার জিৎ আর দেব (New Bengali Movie)। দক্ষিণের 'কেজিএফ ২' ঝড়ে যখন সারা দেশ উত্তাল, তখন টলিউড তার দর্শকদের জন্য ডালি সাজিয়েছে জিতের 'রাবণ' আর দেবের 'কিশমিশ' দিয়ে। ভক্তরা বলছেন, আজ থেকে বাংলা সিনেমার ডার্বি ম্যাচ শুরু।

কোভিড পরবর্তী সময় থেকে বাংলা টলি ইন্ডাস্ট্রির বাজার বেশ শোচনীয়। হাতেগোনা কয়েকটা ছবি হিট, বেশিরভাগই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। গত পুজোয় মুক্তি পেয়েছিল জিতের সর্বশেষ ছবি 'বাজি', যা একেবারেই নজর কাড়তে পারেনি। অন্যদিকে, পুজোতেই দেবের 'গোলন্দাজ' এবং বড়দিনে মুক্তি পাওয়া 'টনিক' বড়পর্দায় লাভের মুখ দেখেছে। সিনেমা হলে দর্শক ফিরিয়েছে।

সেদিক থেকে বলা যায়, আজ 'ডার্বি' ম্যাচের আগে দেব একটু হলেও এগিয়ে রয়েছেন। অন্যদিকে, 'রাবণ' নিয়ে খানিকটা হলেও চাপে থাকবেন জিৎ। তবে দুই সুপারস্টারের কেউই সামনাসামনি এগিয়ে বা পিছিয়ে থাকার কথা স্বীকার করছেন না। দুজনেই বলছেন, বাংলা ইন্ডাস্ট্রির খারাপ সময় কাটাতে দুই ছবিই সুপারহিট হোক। এমনকি একে অপরকে টুইটে শুভেচ্ছাও জানিয়েছেন।

https://twitter.com/jeet30/status/1519875635769794560?t=gBIZQRkQUHWC-9oFssdgUQ&s=19

তবে চাপ কি একেবারেই নেই? আছে। থাকতে বাধ্য। সেকথা একপ্রকার ঘুরিয়ে ফিরিয়ে স্বীকার করেই নিয়েছেন দেব। 'টনিক' হিট হওয়ার আত্মবিশ্বাস যে এই সিনেমায় তেমন কাজে লাগছে না, দেবের একটি টুইটেই তা দিনের আলোর মতো পরিষ্কার। গভীর রাতে দেব টুইটে লিখেছেন, 'আজকাল এমন ছবি খুব কমই আসে যার মুক্তির আগে রাত জাগতে হয় টেনশনে। কিশমিশ তার মধ্যে অন্যতম।' এদিকে, জিতও বরাবরের মতো ছবি মুক্তির দিন ভোরবেলা পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে।

https://twitter.com/idevadhikari/status/1519768192138108932?t=jVuw_7u_hJTP2lV9pQLQcw&s=08

ইদের বাজারে দেব-জিতের সম্মুখ সমরে জিতবে কে (New Bengali Movie)? এই লাখ টাকার প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি। তবে সুপারস্টারদের অনুরাগীরাও বলছেন, আর টক্কর নয়। এবার হাতে হাত মিলিয়ে বাংলা ছবির মরা গাঙে জোয়ার আনবেন দুই তারকাই।

বিয়ে, বিচ্ছেদ থেকে ৫ কোটির আইটেম ডান্স! ফিরে দেখা সামান্থার স্বপ্নের উত্থান


```