Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘১০ই জুন’-এ মাথায় বন্দুক ঠেকালেন সৌরভ! একুশে সৌমিতৃষার ‘মুক্তি’?

একটা দিনের ঘটনা। একটা তারিখে সিনেমার নাম। ‘১০ই জুন’। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক। পোস্টারে নায়িকার মাথায় বন্দুক ঠেকানো সৌরভের। তবে নায়িকার মুখে মিচকি হাসি।

‘১০ই জুন’-এ মাথায় বন্দুক ঠেকালেন সৌরভ! একুশে সৌমিতৃষার ‘মুক্তি’?

সৌমিতৃষা-সৌরভ

শেষ আপডেট: 20 January 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: একটা দিনের ঘটনা। একটা তারিখে সিনেমার নাম। ‘১০ই জুন’। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক। পোস্টারে নায়িকার মাথায় বন্দুক ঠেকানো সৌরভের। তবে নায়িকার মুখে মিচকি হাসি। এই হাসির রহস্য কী? তা খোলসা হয়নি। তবে ছবির গল্পে যা জানা যাচ্ছে তা হল, একটা তারিখ এবং একটা গোটা সিনেমা। আমাদের জীবনে কোনও নির্দিষ্ট তারিখের গুরুত্ব ঠিক কতটা তা আমরা জানি! তেমনই এক তারিখ ১০ই জুন। সকালবেলা মিতালী একা বাড়িতে। তাঁর বাবা-মা গিয়েছেন পুজো দিতে। ঠিক এমন সময়ে বেজে ওঠে কলিং বেল। দরজা খুলতেই বন্দুক হাতে বাড়িতে ঢুকে পরে এক অজ্ঞাত পরিচয়ের এক যুবক। বলে, পুলিশের হাত থেকে রক্ষা পেতেই মিতালীর বাড়িতে চাই, আশ্রয়। তারপর ঠিক কোন দিকে বাঁক খেয়েছে গল্প তা জানতে অপেক্ষায় আর দিন কয়েক। থ্রিলার ধর্মী ছবি মুক্তি পেতে চলেছে পরের মাসের ২১ তারিখ। পরিচালনার দ্বায়িত্বে রুপক চক্রবর্তী। ‘মিতালি’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। এবং বন্দুক হাতে সেই ব্যক্তির চরিত্রে রয়েছেন সৌরভ দাস। (soumitrisha kundu, saurav das)

তবে, এও শোনা যাচ্ছে শুধু থ্রিলারে নয়, এই গল্পের আসল বুনোট প্রেমে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমি দাস প্রমুখ। কলকাতা এবং নর্থ বেঙ্গলে হয়েছে ছবির শুটিং।

প্রসঙ্গত, ছোটপর্দা ও বড়পর্দার পর সম্প্রতি ওয়েব সিরিজে পা ফেলছেন সৌমিতৃষা কুণ্ডু। একাধিক ওয়েব সিরিজের প্রস্তাব এসেছিল তাঁর কাছে কিন্তু শেষমেশ অয়ন চক্রবর্তীর ‘কালরাত্রি’র চিত্রনাট্য, চরিত্র দুটোই তাঁর পছন্দ ছিল বলে সম্মতি জানিয়েছিলেন অভিনেত্রী।


```