.webp)
শেষ আপডেট: 26 January 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: পদ্মভূষণ সম্মান পেয়ে আপ্লুত অভিনেতা মিঠুিন চক্রবর্তী। ৭৩ বছর বয়সে দেশের দ্বিতীয় শীর্ষ নাগরিকের সম্মান পেলেন 'ডিস্কো ডান্সার' খ্যাত অভিনেতা।
চলচ্চিত্র জগতের একাধিক জাতীয় পুরষ্কার রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া কাবুলিওয়ালা ছবির রহমতের ঝুলিতে। ১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত মৃগয়া চলচ্চিত্র দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। পোশাকী নাম গৌরাঙ্গ চক্রবর্তী।
এবারে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার রাতে পদ্ম প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। তাতেই পদ্মভূষণ সম্মান প্রাপকের তালিকায় নাম রয়েছে মিঠুনের।
স্বভাবতই এমন সম্মান পেয়ে অভিভূত অভিনেতা। এই সম্মান পাওয়ার জন্য তিনি সকলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, "আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।"
'
পদ্মভূষণ সম্মান ফ্যান, শুভাকাঙ্খীদের উৎসর্গ করলেন মিঠুন #MithunChakraborty #PadmaBhushan #wellwishes #awards #TheWallBangla pic.twitter.com/H6vmcWIySl
— The Wall (@TheWallTweets) January 26, 2024
অগ্নিপথ' সিনেমার নায়ক বলেন, "আমি জীবনে কখনও নিজের জন্য কারও কাছ থেকে কিছু চাইনি। আর কিছু না চেয়ে পাওয়ার যে কী আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি। এটা একটা অন্য ধরনের অনুভূতি।"
খানিক থেমে তিনি বলেন, "আমার এই অ্যাওয়ার্ডটা আমার সব ফ্যানেদের, আমার সমস্ত শুভাকাঙ্খীদের উৎসর্গ করছি, যারা ভারতে আছেন বা দেশের বাইরে আছেন। কারণ, তাঁরা এতদিন ধরে আমাকে নিঃস্বার্থ ভাবে ভাল বেসেছেন। এই সম্মান তাঁদেরই প্রাপ্য।"