Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অজয়ের 'সন অফ সর্দার ২'-এর ট্রেলারে সঞ্জয়কে খুঁজছে নেটপাড়া, উত্তরে কী বললেন অভিনেতা?

মুক্তি পেল অজয় দেবগনের কমেডি অ্যাকশন ছবি ‘Son of Sardaar 2’-এর দ্বিতীয় ট্রেলার। ছবির মুক্তির তারিখ ১ অগস্ট, ২০২৫।

অজয়ের 'সন অফ সর্দার ২'-এর ট্রেলারে সঞ্জয়কে খুঁজছে নেটপাড়া, উত্তরে কী বললেন অভিনেতা?

সঞ্জুবাবা কোথায়?

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেল অজয় দেবগনের কমেডি অ্যাকশন ছবি ‘Son of Sardaar 2’-এর দ্বিতীয় ট্রেলার। ছবির মুক্তির তারিখ ১ অগস্ট, ২০২৫। একদিকে ছবির নতুন ঝলকে মজার মোড়কে ভরপুর অ্যাকশন, অন্যদিকে দর্শক খুঁজে ফিরছেন এক পরিচিত মুখ—সঞ্জয় দত্ত। প্রথম ছবিতে তাঁর বলিষ্ঠ উপস্থিতি ও কুল স্টাইল এতটাই জনপ্রিয় হয়েছিল যে দ্বিতীয় পার্টে তাঁকে না দেখে অনেকেই হতাশ।

সোশ্যাল মিডিয়ায় ট্রেলারের প্রশংসা চললেও, কমেন্ট বক্সে ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন—‘সঞ্জুবাবা কোথায়?’ নিজেও এই ছবিতে কাজ করতে চেয়েছিলেন অভিনেতা, কিন্তু ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয় তাঁকে। সম্প্রতি এক নেটফ্লিক্স শো-তে বিষয়টি নিশ্চিত করেন অজয় দেবগন। জানান, ছবির বেশিরভাগ শুটিং হয়েছিল স্কটল্যান্ড ও লন্ডনে, যেখানে শুটিংয়ের জন্য সঞ্জয় দত্ত সময়মতো ভিসা পাননি। ফলে তাঁর পরিবর্তে ছবিতে যুক্ত করা হয় রবি কিষাণকে।

অজয় ও ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে সঞ্জয় দত্ত এক্স হ্যান্ডলে লেখেন, “এই ছবিতে একসঙ্গে কাজ করার মজাই আলাদা। অল দ্য বেস্ট দ্য রাজু!”

বিজয় কুমার অরোরা পরিচালিত এই ছবির গল্প এবার পাঞ্জাব ছেড়ে পাড়ি দিয়েছে স্কটল্যান্ডে। যেখানে জস্সি (অজয় দেবগন) আটকে পড়েছেন চার জন অতিচঞ্চল মহিলার মাঝে। ছবিতে রয়েছেন মৃণাল ঠাকুর, রবি কিষাণ, সঞ্জয় মিশ্র, নীরু বাজওয়া, চাঙ্কি পান্ডে, কুবরা সাইত, দীপক ডোব্রিয়াল, রোশনি ওয়ালিয়া, বিন্দু দারা সিং ও প্রয়াত মুকুল দেব।


```