Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পনেরো হাজারের ডাস্টবিন! নেটিজেনদের তুলোধোনা শাহরুখ পত্নীকে

দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টারদের পরিবারের প্রতিটি মুহূর্তে হাঁড়ির খবর নেটিজেনদের (netizen) নখদর্পণে থাকে। আর তারকা-পত্নীর নাম যদি হয় গৌরী খান (Gauri Khan) তবে তো কথাই নেই। বলিউড বাদশার স্ত্রী হবার পাশাপাশি তিনি একজন স্বনামধন্য ইন্টেরিয়

পনেরো হাজারের ডাস্টবিন! নেটিজেনদের তুলোধোনা শাহরুখ পত্নীকে

শেষ আপডেট: 6 March 2023 10:59

দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টারদের পরিবারের প্রতিটি মুহূর্তে হাঁড়ির খবর নেটিজেনদের (netizen) নখদর্পণে থাকে। আর তারকা-পত্নীর নাম যদি হয় গৌরী খান (Gauri Khan) তবে তো কথাই নেই। বলিউড বাদশার স্ত্রী হবার পাশাপাশি তিনি একজন স্বনামধন্য ইন্টেরিয়র ডিজাইনার।

তবে এবার বাদশার স্ত্রী নিজেই নেটিজেনদের বিদ্রূপের শিকার । আর এবার তাদের নিশানায় গৌরীর ডিজাইন করা একটি ডাস্টবিন।

সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে গৌরীর ডিজাইন করা বেশ কয়েকটি সামগ্রীর ছবি রয়েছে। কিন্তু প্রদর্শিত সামগ্রীগুলির দাম দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ১৫,০০০ টাকার ডাস্টবিন! অন্যান্য জিনিসপত্রের এরকমই দাম দেখে রীতিমত মস্করায় মজেছেন নেটিজেনরা।

এক নেটিজেনের কথায়, ‘এই বস্তুটির ৩০ ভাগের এক ভাগ দামে সেনাবাহিনীর ক্যান্টিনে যে ডাস্টবিন পাওয়া যায় সেটিও এর চেয়ে ভাল দেখতে।’

আবার অন্য এক নেটিজেন বলিউডের হাসির ছবি ‘ওয়েলকাম’- এর চরিত্র মজনু ভাই এর প্রসঙ্গ টেনে এনেছেন। তাঁর কথায় একমাত্র মজনু ভাই এর পক্ষেই সম্ভব এই ডাস্টবিন কেনা।

শ্লেষের সুর অন্য এক নেটিজেনের মন্তব্যে। ‘হয়তো আমার মধ্যবিত্ত ব্রেন এই ডাস্টবিনের কারুকার্য ঠিক ধরতে পারেনি।’

ডাস্টবিনের পাশাপাশি গৌরীর ডিজাইন করা ল্যাম্পও নেটিজনদের ঠাট্টার নিশানায় উঠে এসেছে। মজার ছলে এক নেটিজেন মন্তব্য করেছেন যে ‘এই টাকায় আন্দামান বেড়াতে গিয়ে সেখান থেকে ঝিনুক কুড়িয়ে নিজেই ল্যাম্পশেডের গায়ে লাগিয়ে নেওয়া যেত।’

সব মিলিয়ে গৌরীর নিজের ডিজাইন করা সামগ্রীর আকাশ-ছোঁয়া দাম যে মোটেই ভাল চোখে দেখছেননা নেটিজেনরা তা স্পষ্ট হয়েছে বিভিন্ন মন্তব্যে।

দক্ষিণাপণে শাড়ির দোকানে আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা! আতঙ্ক শপিং কমপ্লেক্সে


```