
শেষ আপডেট: 11 March 2023 12:55
দ্য ওয়াল ব্যুরো: বিকেল সাড়ে পাঁচটা বাজতেই স্টার জলসার গুড্ডি (Guddi) দেখতে বসে পড়েন অনেকেই। শ্যামৌপ্তি মুদলি, রণজয় এবং মধুরিমা বসাকের পাশাপাশি এই ধারাবাহিকে (Bengali serial) বেশ কিছু মাস ধরে দেখা যাচ্ছে অভিনেতা দেবোত্তম মজুমদারকেও। তাঁর অভিনীত যুধাজিৎ চরিত্রটি মন কেড়ে নিয়েছে দর্শকদের। ধারাবাহিকে তাঁর চরিত্র নেটিজেনদের (netizen) মনে করাচ্ছে গত বছরের অন্যতম আলোচিত চরিত্র রোহিত সেন ওরফে টোটা রায়চৌধুরীর কথা।
সম্প্রতি ধারাবাহিকটি ‘লিপ’ নিয়েছে কয়েক বছর। আর তারপরেই গুড্ডি যুধাজিতের সম্পর্ক একেবারেই নতুন মোড় নিয়েছে। এই সপ্তাহের পর্বে দেখা গেছে গুড্ডি এবং যুধাজিৎ মন থেকে দ্বিতীয়বার বিয়ে করলেন পরস্পরকে। দুজনের অন্তরঙ্গ দৃশ্য দেখে খুশি নেটিজেনরা। তাঁদের মতে মেয়েরা ঠিক এমন ছেলেকেই স্বামী হিসেবে পেতে চায়।
তবে তার মধ্যেও আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে দর্শকদের মনের মধ্যে। যুধাজিতের মতোই রোহিত সেন চরিত্রটিও প্রিয় ছিল সকলের। তবে টোটার অভিনীত চরিত্রটির মৃত্যু দিয়ে শেষ হয় ধারাবাহিক। এমন কিছু ঘটবে না তো দেবোত্তম অভিনীত চরিত্রটির সঙ্গেও? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

প্রসঙ্গত, ‘শ্রীময়ী’ এবং ‘গুড্ডি’ দুটিই ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স অর্থাৎ লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজিত ধারাবাহিক। ফলে, দুই ধারাবাহিকের এই দুই চরিত্র’র মধ্যে মিল চোখে পড়ার মতোই। যুধাজিৎ এবং রোহিত দুজনেই ধারাবাহিকের নায়িকার জীবনে এক ঝলক মুক্তির আস্বাদ। এখন এটাই দেখার যে ধারাবাহিকের আগামী পর্বে যুধাজিৎ গুড্ডির পাশে থাকতে পারে নাকি অকালেই তাকে বিদায় নিতে হয় রোহিত সেন-এর মতোই।
শ্বেতা ভট্টাচার্য মানেই ‘হাতে রইল দা’! সোহাগ জলের এপিসোড দেখে হাসছেন নেটিজেনরা