
শেষ আপডেট: 11 October 2023 16:02
দ্য ওয়াল ব্যুরো: ছুটির দিনে পপকর্ন এবং ঠাণ্ডা পানীয় সহযোগে নেটফ্লিক্সে একের পর এক ছবি দেখতে থাকা এই প্রজন্মের বেশিরভাগ সিনেমাপ্রেমীর প্রিয় অভ্যাস। অনেকে আবার মুখিয়ে থাকেন নতুন সিনেমা বা সিরিজ মুক্তি পাওয়ার। নেটফ্লিক্সে নতুন ছবি বা সিরিজ এলেই একটানা দেখে শেষ করার প্রবণতা দেখা যায় বেশিরভাগ দর্শকের মধ্যেই।
যে-কটি ছবি দেখার পরিকল্পনা রয়েছে সেই ছবি বা সিরিজগুলি যদি দেখা শেষ হয়ে যায় সেক্ষেত্রে কোন ছবি বা সিরিজ দেখা যায় সে নিয়ে ভাবনায় পড়েন অনেকে। আবার অন্যান্য ওটিটি চ্যানেলেও যে দেখবেন অন্যান্য ছবি বা সিরিজ সেক্ষেত্রেও নতুন করে সাবস্ক্রিপশন করাতে হবে এই ভেবে পিছিয়ে আসা হয়। তবে নেটফ্লিক্সে এমন একটি গোপন উপায় আছে যা থেকে এমন অনেক ছবি বা সিরিজ দেখা যায় যেগুলি সহজে নেটফ্লিক্সের ওয়াচলিস্টে আসে না।
নেটফ্লিক্সে প্রতিটি ধরনের ছবি বা সিরিজের জন্য আলাদা আলাদা কোড আছে। এই কোডগুলি ব্যবহার করে খুঁজলেই যে ধরনের ছবি বা সিরিজ আপনার পছন্দ সেই ধরনের বহু ছবি সামনে চলে আসবে। এই কোডগুলি ব্যবহার করেই নেটফ্লিক্সে আলাদা আলাদা ধরন বা জঁর তৈরি করা হয়েছে। শুধু যে মূল জঁরের ছবি বা সিরিজের তালিকা মিলবে এই কোডগুলি থেকে তাই নয়, বরং কোনও একটি ঘরানার কোনও বিশেষ ধরনের ছবি দেখতে চাইলে তাও পাওয়া সম্ভব কোড ব্যবহার করে।
নেটফ্লিক্সে কোন কোড কোন ছবির জন্য ব্যবহার করবেন দেখে নিন।
থ্রিলার- ৮৯৩৩
৯০ মিনিট ছবি- ৮১৪৬৬১৯৪
হরর- ৮৭১১
অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার- ১৩৬৫
তথ্যচিত্র- ৬৮৩৯
রোমান্স- ৮৮৮৩
অ্যানিমে- ৭৪২৪
স্কাই ফাই এবং ফ্যান্টাসি- ১৪৯২
কমেডি- ৬৫৪৮
ক্লাসিকস- ৩১৫৭৪
ড্রামা- ৫৭৬৩
কাল্ট ফ্লিকস- ৭৬২৭
টিভি শো- ৮৩
আন্তর্জাতিক- ৭৪৬২
এলজিবিটিকিউ- ৫৯৭৭
ইনডিপেন্ডেন্ট- ৭০৭৭
গান- ১৭০১
খেলা- ৪৩৭০
শিশুদের এবং পারিবারিক ছবি- ৭৮৩
আধ্যাত্মিক ছবি- ২৬৮৩৫