Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ড্রাইভারের বিয়ে, স্বামীকে নিয়ে হাজির নেহা, উপহারে ভরিয়ে দিলেন বর-বউকে 

স্বামী রোহনপ্রীত সিং, মা ও দাদাকে নিয়ে মুম্বইয়ে হওয়া সেই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নেহা। পরেছিলেন কালো রঙের পোশাক, সঙ্গে হালকা টাচআপ।

ড্রাইভারের বিয়ে, স্বামীকে নিয়ে হাজির নেহা, উপহারে ভরিয়ে দিলেন বর-বউকে 

কী উপহার দিলেন নেহা?

শেষ আপডেট: 10 May 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে এই মুহূর্তে বলিউডে রাজত্ব করছেন নেহা কক্কর। তাঁর গায়কি নিয়ে সমালোচনা হলেও তিনি যে জনপ্রিয় সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ভক্তদের প্রতি বরাবরই সদয় তিনি। তবে সম্প্রতি ব্যক্তিগত গাড়ি চালকের বিয়েতে গিয়ে তাঁর ব্যবহার মন জয় করে নিল সকলের। শুধু কি তাই? তাঁর দেওয়া উপহার দেখেও 'দিলখুশ' ভক্তদের। 

স্বামী রোহনপ্রীত সিং, মা ও দাদাকে নিয়ে মুম্বইয়ে হওয়া সেই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নেহা। পরেছিলেন কালো রঙের পোশাক, সঙ্গে হালকা টাচআপ। বিয়ের অনুষ্ঠান থেকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। আর তা থেকেই জানা যাচ্ছে, বরকে সোনার আংটি আর বউকে সোনার হার উপহার দিয়েছেন নেহা। আদর করে সোনার হার বউয়ের গলাতেও পরিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে।  

এখানেই শেষ নয়, সাদামাঠা ঐ বিয়েবাড়িতে সকলের ছবি তোলার আবদারও মিটিয়েছেন নেহা। তারকা নয়, দিদি হয়েই চালকের বিয়েতে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই গায়িকা। তাঁর এই আচরণে সাধুবাদ ভক্তদের। খ্যাতির শিখরে পৌঁছেও তিনি যে শিকড় ভুলে যাননি, তা দেখে খুশি ভক্তরা। 

কিছু দিন আগেই কক্কর পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে হয়েছিল চর্চা। নেহার দিদি সোনু কক্কর সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন বোন নেহা ও ভাই টোনির সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখতে চান না তিনি। কেন? তা অবশ্য খোলসা করেননি সোনু। এমনকি এই বিষয় নিয়ে প্রকাশ্যে একটি বাক্যও খরচ করেনি নেহা বা টোনি। 


```