Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মা হতে চলেছেন নেহা কক্কর! বিয়ের দু'মাসেই সুখবর দিলেন গায়িকা, পোস্ট করলেন ছবিও

দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে আরও এক সুখবর নিয়ে হাজির হলেন অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানালেন, তিনি মা হতে চলেছেন। সে ছবিতে গায়িকার বেবি বাম্প বেশ স্পষ্ট। সেই সঙ্গে মুখভরা হাসি, গালের গোলাপি আভাই বুঝিয়ে দি

মা হতে চলেছেন নেহা কক্কর! বিয়ের দু'মাসেই সুখবর দিলেন গায়িকা, পোস্ট করলেন ছবিও

শেষ আপডেট: 18 December 2020 06:11

দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে আরও এক সুখবর নিয়ে হাজির হলেন অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানালেন, তিনি মা হতে চলেছেন। সে ছবিতে গায়িকার বেবি বাম্প বেশ স্পষ্ট। সেই সঙ্গে মুখভরা হাসি, গালের গোলাপি আভাই বুঝিয়ে দিচ্ছে তিনি কতটা খুশি। আজ সকালেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নেহা, তাতে স্বামী রোহনপ্রীত তাঁকে জড়িয়ে আছেন।‌ পেটে হাত দিয়ে আছেন নেহা নিজে! মুহূর্তে ভাইরাল ছবি ভরে গেছে শুভেচ্ছা বার্তায়। ছবিতে নেহা শুধু হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন #খেয়ালরাখাকার। অর্থাৎ মা হতে চলেছেন বলেই এখন নিজের বিশেষ খেয়াল রাখতে হবে তাঁর। এই আবদারই তিনি জানিয়েছেন নিজের স্বামীকে। রোহনপ্রীতও ছবিতে মন্তব্য করেছেন, "এখন তো তোমার আরও বেশি খেয়াল রাখব আমি।" সেই এক ছবি রোহনপ্রীতও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দুজনের মুখের হাসিই জানান দিচ্ছে তাঁরা কতটা এক্সাইটেড। এবছর ২৪ অক্টোবর রূপকথার গল্পের মতো বিয়ে সেরেছিলেন নেহা কক্কর। বিয়ের আগে পর্যন্ত জানতেও দেননি তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা। নেহার বিয়ের এক একটা অনুষ্ঠানের পোশাক দেখে চমকে উঠলেও, প্রিয়াঙ্কা, দীপিকা, অনুষ্কাকে নকল করে সেজেছিলেন বলে ভীষণ ট্রোল করা হয়েছিল তাঁকে। যদিও সে বিষয়ে নেহা আলাদা করে মুখ খোলেননি। কারণ জীবনের নতুন অধ্যায় শুরু করার পর রোহনপ্রীতের সঙ্গে তিনি যে ভীষণ ব্যস্ত ইদানীং। বিয়ের পরেই হানিমুন করতে দুজনে মিলে পৌঁছে গিয়েছিলেন দুবাইতে। সেখানে গিয়ে দুজনেই যে চুটিয়ে মজাও করেছেন, তার কিছু কিছু ছবি নেহা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। প্রকাশ্যে স্বামীকে চুমু খাওয়ার ছবিও পোস্ট করেছিলেন নেহা। কয়েকদিনের মধ্যেই এত বড় বেবি বাম্প দেখে যদিও তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। তবুও শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন হবু মা-বাবাকে।


```