Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রোহনপ্রীতের কথায় ভরা মঞ্চে কেন কেঁদে ফেললেন নেহা! ভিডিও পোস্ট করে নিজেই জানালেন গায়িকা

দ্য ওয়াল ব্যুরো: "শহর জুড়ে যেন প্রেমের মরশুম..." করোনা আবহেই রূপকথার বিয়ে সেরেছেন রোহনপ্রীত-নেহা। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কেউ টের পাননি তাঁদের সম্পর্কের কথা। ভালবাসা মাখানো বিয়ের ছবি দেখে তাই চমকে গিয়েছিলেন নেহার অনুরাগীরা।‌ বিয়ের

রোহনপ্রীতের কথায় ভরা মঞ্চে কেন কেঁদে ফেললেন নেহা! ভিডিও পোস্ট করে নিজেই জানালেন গায়িকা

শেষ আপডেট: 7 January 2021 16:00

দ্য ওয়াল ব্যুরো: "শহর জুড়ে যেন প্রেমের মরশুম..." করোনা আবহেই রূপকথার বিয়ে সেরেছেন রোহনপ্রীত-নেহা। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কেউ টের পাননি তাঁদের সম্পর্কের কথা। ভালবাসা মাখানো বিয়ের ছবি দেখে তাই চমকে গিয়েছিলেন নেহার অনুরাগীরা।‌ বিয়ের বয়স মাত্র চার মাস। এর মধ্যেই রোহনের আদর, ভালবাসা, আবেগ তাঁর 'নেহু'র চোখে জল এনে দিয়েছে। সদ্য বিবাহিত দম্পতির প্রেমকাহিনি শুনে আবেগে ভেসেছেন নেটবাসীও। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন এই সময়ের অতি জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। ভিডিওটি 'ইন্ডিয়ান আইডল' শোয়ের একটি এপিসোডের কিছুটা অংশ।

Rohanpreet singh neha kakkar song Archives - Marche du Films

না, নেহার গানের ভিডিও নয়। রোহনপ্রীত-নেহার প্রেমের কাহিনি শেয়ার করেছেন রোহনপ্রীত নিজে। এক প্রতিযোগী তাঁদের প্রেম কীভাবে শুরু হল প্রশ্ন করলে, তার উত্তর দিয়েছেন স্বয়ং রোহনপ্রীত। তিনি বলেছেন, "একদিন সকালে তৈরি হচ্ছিলাম। হঠাৎ নেহার ম্যানেজার ফোন করল আমায়। জানতে চাইল গায়িকা নেহা কক্করের সঙ্গে আমি কাজ করতে রাজি কিনা। শুনে আমি মনে মনে খানিক নেচেই উঠলাম। নেহার সঙ্গে কাজ করব এটা তো ভাবতেই পারিনি। সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলাম।" রোহনপ্রীত জানালেন সেই ফোনটাই তাঁর জীবন ঘুরিয়ে দিল। তাড়াতাড়ি তৈরি হয়ে পৌঁছে গিয়েছিলেন নেহার সঙ্গে দেখা করতে। ঘরে ঢোকার সময় নেহা ঘুরে তাঁর চোখে চোখ রেখেছিলেন। সেই প্রথম-দেখা। সেই তাঁদের শুভ-দৃষ্টি! রোহনপ্রীত এও বলেছেন, "নেহা শুধু ওই গানের কথাগুলোই লেখেননি। আমার ভাগ্যও বদলে দিয়েছে নেহা। ও ভগবানের প্রিয়জন।"

Neha Kakkar tears up as Rohanpreet says he's 'proud' of her & calls himself 'lucky' on Indian Idol 12 sets | PINKVILLA

সর্বভারতীয় চ্যানেলে রোহনপ্রীত নিজের ভালবাসার যখন জানাচ্ছেন, তখন সেটা শুনে নেহার চোখ ছলছল করে ওঠে। নিজেকে সামলাতে না পেরে মঞ্চেই কেঁদে ফেলেন তিনি। শেষে জড়িয়েও ধরেছেন জীবনসঙ্গীকে। ভিডিওটি নিজে শেয়ার করে নেহা লিখেছেন, "ওর ভালবাসা আমায় কাঁদিয়ে দিয়েছে। আমি ভাগ্যবতী ওঁকে কাছে পেয়ে। তোমার মতো আর কেউ নয়। ভগবান তোমাকে ভাল রাখুক।"

```