বিষেণ সিং বেদির বউমা হলেন নেহা ধুপিয়া
আচমকাই বিয়ে করে ফেললেন প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া। পাত্র অঙ্গদ বেদি। পিঙ্ক ছবির পর এখন বলিউডের পরিচিত নাম অঙ্গদ বেদি। আর বিখ্যাত বরের সঙ্গে নেহার শ্বশুরও কিন্তু হয়েছেন বেশ হেভিওয়েট। অনেকেই হয়তো জানেন না যে, প্রাক্তন ক্রিকেটার বিষেণ সি
শেষ আপডেট: 10 May 2018 09:02
আচমকাই বিয়ে করে ফেললেন প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া। পাত্র অঙ্গদ বেদি। পিঙ্ক ছবির পর এখন বলিউডের পরিচিত নাম অঙ্গদ বেদি। আর বিখ্যাত বরের সঙ্গে নেহার শ্বশুরও কিন্তু হয়েছেন বেশ হেভিওয়েট। অনেকেই হয়তো জানেন না যে, প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অঙ্গদ বেদি। এ ছাড়াও এই বিয়েতে রয়েছে আরেক মজা। নেহার ননদের নামও কিন্তু নেহা।
তবে নেহার এমন হঠাৎ বিয়ের সিদ্ধান্তে কার্যত হতবাক গোটা বলিউড। অবাক হয়েছে ফ্যানরাও। তবে নেহা কিন্তু বিয়ে করে বেজায় খুশি। এ দিন টুইট করে নেহা জানিয়েছেন, "জীবনের বেস্ট ডিসিশন নিয়েছি।" টুইট করে নেহা লিখেছেন,
"Best decision of my life.. today, I married my best friend. Hello there, husband!"
দেখে নিন সেই টুইট।
