
শেষ আপডেট: 16 November 2020 11:08
বৃহস্পতিবার তাঁদের সঙ্গে শ্যুটিংয়ের জন্য মুম্বাই থেকে চন্ডীগড়ে গেছেন নীতু কাপুর। একটি ছবি পোস্ট করে লিখেছেন, "এই ভয়াবহ সময়ে প্রথববার প্লেনে উঠছি। ভয় লাগছে কিছুটা। কাপুর সাহাব, এই প্রথমবার আপনি আমার হাত ধরে নেই, কিন্তু আমার সঙ্গে আছেন জানি। রণবীর, ঋধিমা ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য।" তিনি এও লিখেছেন, "আমরা প্রত্যেকেই কোভিড টেস্ট করিয়েছি। সেফ আছি। ছবি তোলার কারণেই শুধু মাস্ক খুলেছি।"
আজ আরও একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। শ্যুটিং শুরুর আগে মেকআপ রুমে বসে আছেন। এই ভঙ্গিমার একটি ছবি পোস্ট করে লিখেছেন, "বহুবছর পর সেটে ফিরলাম। ফের নতুন করে শুরু করছি অভিনয়। কাপুর সাহাব, রনবীরের ভালবাসা আর উপস্থিতি অনুভব করতে পারছি। আমি জানি তোমরা আমার সঙ্গে আছ। আমিও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব, তবে খানিকটা ভয় করছে।"
