Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ হচ্ছে ‘নিম ফুলের মধু’, নতুন ধারাবাহিকে মধুরিমার সঙ্গে জুটি বাঁধছেন রুবেল!

আগামী মাসের মাঝামাঝিই শেষ হবে এই ধারাবাহিক। ভাবছেন তো, সদ্য বিবাহিত রুবেল কি এরপর কিছু দিন ব্রেক নেওয়ার কথা ভাবছেন? 

শেষ হচ্ছে ‘নিম ফুলের মধু’, নতুন ধারাবাহিকে মধুরিমার সঙ্গে জুটি বাঁধছেন রুবেল!

রুবেল ও মধুরিমা

শেষ আপডেট: 28 January 2025 21:12

অরুণাভ বসু 

দিন কয়েক ধরেই টেলিপাড়ায় চলছিল গুঞ্জন। শোনা যাচ্ছিল শেষ হতে চলেছে রুবেল দাস ও পল্লবী শর্মা অভিনীত ধারাবাহিক 'নিম ফুলের মধু'। তবে আর গুঞ্জন নয়, খবর পাকা।

আগামী মাসের মাঝামাঝিই শেষ হবে এই ধারাবাহিক। ভাবছেন তো, সদ্য বিবাহিত রুবেল কি এরপর কিছু দিন ব্রেক নেওয়ার কথা ভাবছেন? 

একেবারেই নয়, আড়াই বছর ধরে চলা 'নিম ফুল' জার্নি শেষ হতেই তিনি ফিরছেন ধারাবাহিকে। নাম এখনও ঠিক না হলেও জানা যাচ্ছে, ওই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করছেন মধুরিমা চক্রবর্তী। গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে বহুদিন আগেই পরিচয় ঘটেছে মধুরিমার। মডেলিং করেন চুটিয়ে। তবে ধারাবাহিকে অভিষেক এই প্রথম। নতুন এই জুটিকে দর্শক কতটা গ্রহণ করেন, এখন সেটাই দেখার। 

২০২২ সালে পথচলা শুরু করেছিল 'নিম ফুলের মধু'। বাবু ও বাবুর মায়ের আইকনিক সংলাপ মন জয় করেছিল সকলের। সৃজন-পর্ণার রসায়নও ভাল লেগেছিল সকলের। তবে সব শুরুরই শেষ থাক। সেই নিয়ম মেনেই বিদায় নিচ্ছে এই ধারবাহিক।  প্রসঙ্গত, দিন কয়েক আগেই শ্বেতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন রুবেল। বিয়ের চার দিনের মাথাতেই যোগ দিয়েছেন কাজে। শ্বেতাও কিন্তু বসে নেই। হাতে মেহেন্দি নিয়ে তিনিও জোরকদমে চালাচ্ছেন শুটিং।


```