Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

লিওনার্দো ডি ক্যাপ্রিওকে ডেট করার জল্পনা ওড়ালেন নীলম গিল, কার সঙ্গে সম্পর্কে জানালেন নিজেই

দ্য ওয়াল ব্যুরো: হলিউড হোক বা বলিউড, রূপোলি পর্দার ক্যাসানোভা নায়কদের নিত্যনতুন প্রেমের গুঞ্জন কিছু দিন অন্তর অন্তরই ভাসতে থাকে সিনেপাড়ার বাতাসে (neelam gill denies the rumor of dating leonardo dicaprio)। ঠিক যেমন কিছু দিন আগেই শোনা যাচ্ছি

লিওনার্দো ডি ক্যাপ্রিওকে ডেট করার জল্পনা ওড়ালেন নীলম গিল, কার সঙ্গে সম্পর্কে জানালেন নিজেই

শেষ আপডেট: 29 July 2023 06:56

দ্য ওয়াল ব্যুরো: হলিউড হোক বা বলিউড, রূপোলি পর্দার ক্যাসানোভা নায়কদের নিত্যনতুন প্রেমের গুঞ্জন কিছু দিন অন্তর অন্তরই ভাসতে থাকে সিনেপাড়ার বাতাসে (neelam gill denies the rumor of dating leonardo dicaprio)। ঠিক যেমন কিছু দিন আগেই শোনা যাচ্ছিল লিওনার্দো ডি ক্যাপ্রিও নাকি ডেট করছেন এক ভারতীয় বংশোদ্ভুত সুপার মডেল নীলম গিলকে। বলা বাহুল্য এই খবরে প্রবল উৎসাহিত হয়েছিলেন 'জ্যাক'-এর ভারতীয় অনুরাগীরা।

তবে এবার সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং নীলম গিল (neelam gill denies the rumor of dating leonardo dicaprio)।

শুক্রবার একটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়ে দেন যে কয়েক দিন ধরেই তাঁকে এবং লিওনার্দোকে ঘিরে যে জল্পনা চলছে তা একেবারেই ভিত্তিহীন। তিনি লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে তো আদৌ প্রেম করছেনই না বরং তিনি সম্পর্কে রয়েছেন 'টাইটানিক' অভিনেতার অন্য এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে, ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে এমন কথাই জানালেন নীলম।

প্রসঙ্গত, নীলম গিল এবং লিওনার্দোকে কিছু মাস আগেই একাধিক অনুষ্ঠানে একই সঙ্গে উপস্থিত হতে দেখা গিয়েছিল। পাশাপাশি, জুন মাসের গোড়ার দিকে টাইটানিক তারকার মা-র সঙ্গে এক বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার সারতে দেখা গিয়েছিল 'জ্যাক' এবং নীলমকে। এর ফলে নীলম এবং লিওর প্রেমের গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুপারমডেল নীলম একাধিক বার 'ভোগ' পত্রিকার প্রচ্ছদে উঠে এসেছেন। তাঁকে শেষবার ভারতে দেখা গিয়েছিল নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনের অনুষ্ঠানে। প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবে একসঙ্গে দেখা গিয়েছিল লিওনার্দো এবং নীলমকে। তারপর থেকেই এই দুই তারকা পরস্পরকে ডেট করছেন এমন জল্পনা ছড়িয়ে পড়েছিল টিনসেল টাউনের অন্দরে।

‘রাসেলের সঙ্গে প্রেম ভুল সিদ্ধান্ত ছিল’! প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক সানি লিওন


```