
শেষ আপডেট: 9 June 2022 08:46
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী অভিনেত্রী নয়নতারা গাঁটছড়া বাঁধলেন পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে (Nayanthara Vignesh Shivan Wedding)। তাঁর সেই বিয়েতে সকাল থেকেই চাঁদের হাট। সকাল সকাল সেখানে পৌঁছে গেছেন নয়নতারার আগামী ছবির সহ-অভিনেতা বলিউডের কিং খান। ‘জওয়ান’ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

আরও পড়ুন: নিজের সঙ্গে গাঁটছড়া বেঁধেই ফেললেন গুজরাতের সেই তরুণী, সময়ের আগেই হল বিয়ে
নয়নতারা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ (Nayanthara Vignesh Shivan Wedding)। সাউথের সবচেয়ে দামি অভিনেত্রীদের তালিকায় প্রথমেই রয়েছে তাঁর নাম। শাহরুখের ছবির হাত ধরে সামান্থা রুথ প্রভুর মতো ভারতজোড়া জনপ্রিয়তা পেতে চলেছেন তিনিও। সেই তিনি নিজের সাত বছরের প্রেমে গাঁটছড়া বাঁধছেন। ২০১৫ সাল থেকে ভিগনেশের সঙ্গে সম্পর্কে রয়েছেন নয়নতারা। তাঁদের প্রেম যে ছাদনাতলায় গড়াবে তা জানাই ছিল। বৃহস্পতিবারই এল সেই মাহেন্দ্রক্ষণ।

নয়নতারা-ভিগনেশের বিয়ের আসর জমিয়ে তুলেছেন তারকারা (Nayanthara Vignesh Shivan Wedding)। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ বোধ হয় বাদ যাননি। রজনীকান্ত থেকে শুরু করে বিজয়, সক্কলে হাজির হয়েছেন তারকা দম্পতির নতুন জীবনের সূচনালগ্নে। সকাল সকাল পৌঁছে গেছে ‘টিম জওয়ান’। শাহরুখ খান, ছবির পরিচালক অ্যাটলি এবং শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকে দেখা গেছে বিয়ের অনুষ্ঠানে। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অ্যাটলি নিজেই। বলিউড প্রযোজক বনি কাপুরকেও সকাল সকাল দেখা গেছে নয়নতারার বিয়ের আসরে।