Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'নিয়ম সবার জন্য এক হওয়া উচিত', দীপিকার পর ৮ ঘণ্টার শিফটে কাজ করার দাবি তুললেন নওয়াজউদ্দিন

দীপিকা পাড়ুকোনের দৈনিক আট ঘণ্টার শিফটে কাজের সিদ্ধান্তের পক্ষে মুখ খুললেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

'নিয়ম সবার জন্য এক হওয়া উচিত', দীপিকার পর ৮ ঘণ্টার শিফটে কাজ করার দাবি তুললেন নওয়াজউদ্দিন

দীপিকা পাড়ুকোন ও নওয়াজউদ্দিন সিদ্দিকী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 October 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দৈনিক আট ঘণ্টার শিফটে শুটিং করার সিদ্ধান্ত নিয়ে কিছুদিন আগেই বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছিল। অনেক অভিনেতা-অভিনেত্রীই প্রকাশ্যে দীপিকার এই শর্তকে সমর্থন জানিয়েছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী দীপিকার কাজের শর্ত নিয়ে তাঁর মতামত প্রকাশ করেন। তিনি বলেন, "আমি এই বিষয়ে খুব বেশি কিছু প্রথমে জানতাম না। আমি এখন এই বিষয় সম্পর্কে অবগত হয়েছি। আমার মনে হয় যার যেটায় সুবিধা হয় সেভাবেই কাজ করা উচিত, এবং সেটা সকলের জন্যই হওয়া উচিত। যাতে আপনি ক্লান্ত না হয়ে সঠিকভাবে আপনার কাজটা করে যেতে পারেন। এতে আপনার কাজের মান বজায় থাকবে। এই নিয়ম সকলের জন্য কার্যকর হওয়া উচিত।"

নওয়াজউদ্দিনের এই মন্তব্য দীপিকার পক্ষেই গেল। তাঁর মতে, কাজের মান বজায় রাখতে হলে শিল্পীর জন্য আরাম এবং কাজের সুবিধার বিষয়টি নিশ্চিত করা জরুরি।

কন্যা দুয়া কোলে আসার পর থেকেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বকেই প্রাধান্য দিয়েছেন। মাতৃত্ব ও পেশা, দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই তিনি এই আট ঘণ্টার শিফটের সিদ্ধান্তে অনড় থেকেছেন।

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা দাবি করেছিলেন: "ইন্ডাস্ট্রির বহু অভিনেতা রয়েছেন যারা আট ঘণ্টার বেশি নিয়ম করে শুটিং করেন না। এমনকী সপ্তাহের রবিবারগুলোতেও তাঁরা শুটিংয়ে আসেন না। কিন্তু এগুলো প্রকাশ্যে আসে না, চর্চাও হয় না। ইন্ডাস্ট্রিতে এই বিষয়টাই আমাদের এখনও পিছিয়ে রেখেছে যা একেবারেই হওয়া উচিত নয়।"

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিকেও ব্যস্ত দীপিকা। তিনি এখন মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন। শুধু ভারতে নয়, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মানুষও তাঁর কণ্ঠস্বর শুনতে পাবেন। এছাড়াও, তাঁকে অ্যাটলির ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে। অন্যদিকে, স্বামী রণবীর সিংয়ের সঙ্গে শাহরুখ খানের ছবি 'কিং'-এও তিনি অভিনয় করছেন।


```