
শেষ আপডেট: 19 June 2023 07:34
দ্য ওয়াল ব্যুরো: পর্দায় অনেক নায়িকার সঙ্গেই অভিনয় করেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সাহসী চরিত্র করতেও ভয় পান না তিনি। এবার পর্দায় তাঁর চেয়ে ২৫ বছরের ছোট অভনীত কাউরকে চুম্বন করলেন নওয়াজ। তবে পর্দায় নওয়াজের এই কীর্তি মোটেই খোলা মনে মেনে নিতে পারছেন না অনেকেই।
অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ছবি 'টিকু ওয়েডস শেরু'তে নায়ক নায়িকার ভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং অবনীত কাউর। কিছু মিনিটের একটি ট্রেলারে দেখা গেছে ২১ বছর বয়সি নায়িকাকে জাপটে ধরে চুম্বন করছেন প্রায় বাবার বয়সি নওয়াজ। আর এই দৃশ্যেই চটেছেন নেটিজেনদের একাংশ।

তবে, নেটিজেনদের আপত্তিকে আমল দিতে নারাজ অভিনেতা। তাঁর কথায়, রোম্যান্সের জন্য বয়স কখনওই কোনও বাধা নয়। শাহরুখ খানের উদাহরণ টেনে তাঁর স্পষ্ট জবাব, ৪০ বছর বয়সে শাহরুখ খানও রোম্যান্স করেন পর্দায়। পাশাপাশি, এই প্রজন্মের নায়করা রোম্যান্স পারে না এমন কথাও শোনা গেছে নায়কের কথায়।
প্রসঙ্গত, টিকু ওয়েডস শেরু ছবিতে একজন জুনিয়র আর্টিস্টের ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। ব্যক্তিগত জীবনের ডামাডোল অনেকটাই কাটিয়ে উঠেছেন অভিনেতা। এই মুহূর্তে তাঁর প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকিকে দেখা যাচ্ছে বিগবস ওটিটি ২ এর ঘরে।
রশ্মিকা মান্দানার ৮০ লক্ষ টাকা জালিয়াতি! দীর্ঘদিনের ম্যানেজারই ‘চোর’